হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুুতার জেরে হামলা গৃহবধু আহত,থানায় মামলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুুতার জেরে হামলা গৃহবধু আহত হয়েছেন। আহত সেলিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সেলিনা। ঘটনাটি ঘটেছে সম্প্রতি ঠাকুরগাঁও শহরের  ঘোষপাড়া মহল্লায়।

এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে। পুলিশ, মামলার বিবরণ ও হামলায় আহতের পরিবার থেকে জানা যায়, ঠাকুরগাঁও শহরের  ঘোষপাড়া মহল্লায় দীর্ঘ দিন ধরে বসবাস করছেন সেলিনা আক্তার (৫৫) ও তার পরিবার। তাদের পাশেই বসবাস করেন নয়ন ও তাঁর পরিবার। নয়ন সব সময়ই বিভিন্ন কারণে ও তুচ্ছ ঘটনায় সেলিনা ও তার পরিবারের লোকজন কে বকাঝকা করতেন। এরই জের ধরে বিভিন্ন সময়ে ঝগড়া হতো তাদের দুই পরিবারের মধ্যে। সম্প্রতি

(গত ১৮ই এপ্রিল) শুক্রবার সকালে সেলিনা আক্তার এর বাসার সামনে ফুলসহ বিভিন্ন লাগানো গাছগুলো শত্রুতা বশত তুলে ফেলছিলো। এটা দেখতে পেয়ে প্রতিবাদ করতে গেলে সেলিনা আক্তার এর উপর নয়ন (৪৭), তার স্ত্রী পাবলী ও সালা শুভ হামলা চালায়। এ সময় তারা সেলিনা আক্তার কে শারিরীক ভাবে লাঞ্ছিত ও বেধরক মারপিট করে। সে সময় নয়ন সেলিনা আক্তার কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে সেলিনার আত্নচিৎকারে তার ছেলে সাকিব ও প্রতিবেশিরা এগিয়ে আসলে নয়ন ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে সেলিনাকে উদ্ধার করে ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷ এখন পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছেন তিনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হামলা বিষয়ে ভুক্তভোগী সেলিনা আজ (২৩শে এপ্রিল) বুধবার হাসপাতালে  অভিযোগ করে বলেন,আমি ও আমার পরিবারের লোকজন শান্তিপূর্ণভাবে ঐমহল্লায় বসবাস করে আসছি৷ কিন্তু প্রতিবেশী নয়ন বিভিন্ন সময় নানা কারণে হয়রানি ও গালি গালাজ করে আমাকে ও আমার পরিবারকে। তবুও কোন সংষর্ষ এড়াতে আমরা চুপ থাকি। কিন্তু ঘটনার দিন নয়ন আমার বাড়ির সামনের ফুলসহ বিভিন্ন গাছগুলো তুলে ফেলে।

এটার প্রতিবাদ করতে গেলে আমার উপর হামলা চালায়। অন্যায়ভাবে আমাকে মারপিট করে। আমাকে হত্যার চেষ্টাও করে। এ ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও বিচার পাচ্ছি নাহ আমি। এর আগেও তারা আমার স্বামী ও সন্তানের উপরেও হামলা চালায়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তসহ সন্ত্রাসী নয়ন ও তাঁর পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

এ বিষয়ে ভুক্তভোগীর ভাই মো: রাব্বী জানান, এ ঘটনায় এখোনো কোন পদক্ষেপ নেওনি পুলিশ৷ এই ঘটনার বিচার না হলে ঐখানে এ ধরনের অপরাধ বাড়বে। আর নয়নের মতো সন্ত্রাসী ও তার পরিবারের কঠিন শাস্তি হওয়া উচিত বলেও জানান তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত নয়ন এর বাসায় গিয়ে ও তাকে মুঠোফোনে পাওয়া যায় নি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার বিদায়ী ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা শহীদুল ইসলাম শহীদ ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় ১৮ই এপ্রিল রাতে একটি অভিযোগও পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 4 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 11 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 11 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 11 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 11 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক