হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার মামলা হলো যুব ও আওমিলীগের নেতাকর্মীদের নামে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪ ৭:১৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা খেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে মারপিট, গুরুত্বর জখম, ভয়ভীতি ও বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনসহ ৪০ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গত শুক্রবার রাতে মো: রিপন ওরফে বাবু (২৯) নামে এক শিক্ষার্থী ঠাকুরগাঁও সদর থানায় মামলাটি দায়ের করেন। রিপন শহরের হাজীপাড়া এলাকার মো: রমজান আলীর ছেলে। তবে মামলার বাদী কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তা বলতে রাজী হননি।

মামলার এজাহারে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০-৫০০ জনকে আসামি করে মামলাটি করা হয়।মামলার অন্য আসামিরা হলেন- ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলদ পরিষদের সদস্য দপবাশীষ দও সমীর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনি আমিন, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।

যুবলীগ নেতা আসাদুজ্জামান পুলক, সুব্রত সরকার বুচু, শহীদ বাবু, যুবলীগ নেতা নেংড়া সোহেল, ছাত্রলীগ নেতা জিএম নিয়াজি, রয়েল বড়ুয়া, নিউমুন, ওসমান গনি, খালিদ সিরাজ রকি, হিমেল, শাহাজাহান জনি, রকি,সুমন সরকার, সোরভ, রাজা, মুসলিমনগর এলাকার মামুন, গোয়ালপাড়ার সোরভ, মুন্সিপাড়ার নেংড়া সাদ্দাম, জগন্নাথপুর এলাকার রিক, মো: দাউদ, আশ্রয় পাড়ার রকি বিহারী, শান্তিনগর এলাকার পারভেজ, আশ্রয় পাড়ার আমির হোসেন রুবেল, পূর্ব গোয়াল পাড়ার মাহাবুব, গোয়াল পাড়ার রাজু, সরকার পাড়ার আশিকুর রহমান গুড্ডু, শাহা পাড়ার মো: লিমন, শান্তিনগর এলাকার কনক রায়, মুন্সি পাড়ার মাহাবুব, সরকার পাড়ার রাব্বি, আবির হোসেন রকি, বেগুনবাড়ি ইউনিয়নের তোফাজ্জল মাস্টার ও আর্দশ কলোনির মাহাবুব।

ইতিমধ্যে মামলার প্রধান আসামি সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে ছাত্র আন্দোলনে বিষ্ফোরক ব্যবহারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদানের অভিযোগে বিষ্ফোরক দ্রব্য আইনে কারাগারে পাঠান ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এব্যাপারে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এজাহারে বর্ণিত ঘটনার বিষয়ে পুলিশী তদন্ত চলছে। মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চলছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 hour আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 2 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 2 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 1 day আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক