হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ এখন পৌষ মাস। মধ্যবর্তী শীত মৌসুম। আবহাওয়া-জলবায়ুর আপন বৈশিষ্ট্য অনুয়ায়ী ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় শীত তীব্র হওয়ার কথা থাকলেও তা হচ্ছেনা। শীত যা পড়ে তা কেবল সকাল ১০টার আগে ও বিকেল ৫টার পরে। আবহমান কালের ঋতুর নিয়ম ভেঙে অসময়ে ঝরছে অঝোরে গুড়িগুড়ি বৃষ্টি। ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সকালে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায কনকনে বাতাস ও শীত প্রকোপ আকার ধারণ করেছে। বৃষ্টির পরিমাণ ছিল ১.০ মিলিমিটার। নতুন বছরের শুরুতে একটি শৈত্য প্রবাহের কথাও আবহাওয়া অফিস জানিয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৭টায় রাণীশংকৈল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রী সেলসিয়াস।

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এদিকে শীত ও কনকনে বাতাসে অসহায় হয়ে পড়েছেন বয়স্ক ও ছিন্নমুল মানুষগুলো। শীতের কাপড় না থাকায় তাদের অনেক কষ্টে দিন কাটছে। ৬৫ বছর বয়সী নাজিমউদ্দীন বললেন, অনেক বয়স হয়েছে কাজ করতে পারি না। তার উপর শীত আর বাতাসে হাত পা বাকা হয়ে আসছে। শুনেছি সরকার আমাদের মতো মানুষকে কম্বল দেয় কিন্তু আমরা রাণীশংকৈল উপজেলায় কোনো কিছু পাই না। গরীব মানুষের দিকে সরকারের সুনজর দেয়ার অনুরোধ জানান তিনি। এদিকে, অসময়ের এই বৃষ্টিপাতকে আশির্বাদ হিসেবে দেখছেন এলাকার কৃষকরা। তারা জানান, ভুট্টা, গম ও আলুতে সেচ দিতে হচ্ছে। এই বৃষ্টিতে তাদের সেচের অর্থ বেঁচে যাবে। তবে অতিরিক্ত বৃষ্টিপাত হলে বোরো বীজতলাসহ অন্যান্য ফসলের কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।

রানীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, বৃষ্টি হওয়াই ভালোই হয়েছে। এতে আলু ও ভূট্টা ক্ষেতে সেচ দিতে হচ্ছে না। রাতোর গ্রামের লিয়াকত আলী (৯০) বলেন, এরকম ঠান্ডা মুই (আমি) জীবনেও দেখো নাই। সব সময় খালি আগুনের গোরত (কাছে) বসি থাকিবার মনায় ( মন চায়)। এলা ফের বৃষ্টি হচে কি যে করুম এলা ঠান্ডা আরো বারে গেল।

একই ইউনিয়নের হামিদা বেওয়া বলেন, তীব্র শীতে বাহিরে বেরানো অসম্ভব হয়ে পড়েছে। তার উপর আবার বৃষ্টি। এখন শীত আরো বেশি লাগতেছে। রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, অসময়ের এই বৃষ্টিপাতের তেমন কোনো প্রভাব পড়বে না কৃষিতে। তবে শীতের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 20 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক