হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে বিদ্রোহীদের চাপে নৌকার প্রার্থীরাই কোণঠাসা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ আগামী ১১ নভেম্বর হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলার প্রত্যন্ত এলাকা। তবে ভোটের দিন যতই এগিয়ে আসছে, জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ততই বাড়ছে। বিএনপি নির্বাচনে প্রার্থী না দিলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা সুবিধাজনক স্থানে, এমনটি বলা যাচ্ছে না।

এর কারণ, বেশির ভাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগেরই নেতাকর্মীরা। এই বিদ্রোহী প্রার্থীরা নৌকার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। কোথাও কোথাও নৌকার প্রার্থীরাই কোণঠাসা হয়ে পড়েছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, রাণীশংকৈল উপজেলার ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী মাঠে রয়েছেন। আর হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৩০ জন। প্রার্থীরা এখন পথসভা, গণসংযোগ, মতবিনিময়সহ ভোটারদের দরজায় ভোট প্রার্থনা করছেন। তবে প্রতিটি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার বিপক্ষে একাধিক বিদ্রোহী প্রার্থী লড়াই করছেন। ফলে অনেক ইউনিয়নে নৌকার বিজয় নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিদ্রোহীদের সতর্কবার্তা এবং সর্বশেষ বিদ্রোহীদের বহিষ্কার করা হলেও খুব বেশি কাজে আসেনি। বরং অনেক স্থানে বিদ্রোহীদের চাপে প্রচার-প্রচারণায় গতি আনতে পারছেন না সরকারি দলের প্রার্থীরা। সরেজমিন ঘুরে জানা গেছে, বিদ্রোহী প্রার্থীদের কাউকে কাউকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা সমর্থন দিচ্ছেন। এতে সংঘর্ষ-সহিংসতা বাড়ার আশঙ্কা করছেন ভোটাররা। সম্প্রতি হরিপুর উপজেলার সদর ইউনিয়নে দুই বিদ্রোহী প্রার্থী তাদের কর্মী-সমর্থক নিয়ে ঘোড়া ও চশমা মার্কার প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। এরপর বিদ্রোহী প্রার্থী ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নজরুল ইসলাম ‘চশমা’ প্রতীকের নির্বাচনী কার্যালয় ও গাড়ি ভাঙচুর করেন ঘোড়া প্রতীকের কর্মী-সমর্থকরা।

এদিকে রাণীংকৈল ধর্মগড় ইউনিয়নে ৪ বিদ্রোহী প্রার্থীকে মোকাবিলা করতে হচ্ছে নৌকার প্রার্থীকে। সেখানে এক পক্ষ অন্য পক্ষকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দিচ্ছে। এই উপজেলাতেও দুটি ইউনিয়নে বিদ্রোহী ও নৌকার কর্মী-সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার মদদে নেকমরদ ইউনিয়নে বেপরোয়া হয়ে উঠেছেন এক স্বতন্ত্র প্রার্থী। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান হানিফ হোসেন অভিযোগ করেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সন্ত্রাসী ক্যাডার দিয়ে তার কর্মী ও ভোটারদের ওপর হামলা চালাচ্ছেন। রাতের আঁধারে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান পাভেল তালুকদার অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিগত নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করেছিলেন। এবারও সেই ষড়যন্ত্র করছেন। রাণীংশকৈল নেকমরদ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন জানান, বর্তমান নৌকা প্রতীকের প্রার্থী নানা কারণে জনবিচ্ছিন্ন। যে কারণে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ও কেন্দ্র দখল করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ধর্মগড় ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক রিপন।

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় সুষ্ঠু ভোট হওয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে, আইনের ব্যত্যয় ঘটালে বা চেষ্টা করলে পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 16 hours আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 17 hours আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 17 hours আগে

বগুড়ায় সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের,এলাকায় শোক ও আতঙ্ক।
অপরাধ 17 hours আগে

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 2 days আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 3 days আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 3 days আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক