হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে অপহরন সহ পৃথক তিন মামলায় গ্রেফতার-৬

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য, ২ মাদ্রাসা ছাত্রী অপহরনের মামলায় ১ জন ও একজন ভুয়া সিআইডি গ্রেফতার বিষয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত বছরের ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার জামিয়াতুল ইসলাহ আলা নাহজিব সাহাবিয়া (রা:) বালিকা মাদ্রাসার ২ ছাত্রী নিখোজ হয়। পরে এ বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়। তারই সুত্র ধরে সদর থানার এসআই (নি:) মো: এহসানুল কবিরের নেতৃত্বে একটি টিম গাজীপুরের কাশিমপুর থানার সাদরাগঞ্জ এলাকার একটি ফ্যামিলি মেস থেকে ওই ২ ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় রংপুর জেলার কাউনিয়া থানার কাজীপাড়া গ্রামের মো: মফিজ উদ্দীনের ছেলে মো: এরশাদ মিয়াকে গ্রেফতার করা হয়।

গত বছরের ১৩ ডিসেম্বর মাদ্রাসায় উল্লেখিত ২ ছাত্রীর খোজ না পেলে ঘটনার পরদিন উভয়ের পরিবার থেকে ঠাকুরগাঁও সদর থানায় ৭৪৫ ও ৯৬৫ নাম্বার পৃথক সাধারণ ডায়েরী করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই (নি:) মো: এহসানুল কবির, এএসআই (নি:) মালেক, মো: আব্দুল মমিনসহ একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কাশিমপুর থানার সাদরাগঞ্জ এলাকার ওই মেস থেকে এরশাদ মিয়াকে গ্রেফতার করে ওই ২ ছাত্রীকে উদ্ধার করা হয়।

অপরদিকে সদর থানা পুলিশের অভিযানে ডাকাত দলের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে বিপুল ইসলাম (২৪), হরিনারায়নপুর (গোয়াপাড়া) এলাকার নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০), বেলতলা গ্রামের আবু তাহেরের ছেলে মো: আনারুল (২৭) ও একই গ্রামের মো: রাজুর ছেলৈ হারুন ইসলাম। গ্রেফতারকৃতরা শুক্রবার মধ্যরতে ঠাকুরগাঁও-পীরগঞ্জ গামী পুরাতন বিমানবন্দরের আর্মি ক্যাম্পের পূর্ব দিকে ডাকাতির উদ্দেশ্যে রাস্তার উপর কলার গাছ দিয়ে ব্যারিকেট তৈরী করে রাখে। বিষয়টি পুলিশ জানার পর ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়াও ভুয়া সিআইডি পরিচয় প্রদানকারী পৌর শহরের মুন্সিপাড়ার একটি বাড়ি হতে মো: পলাশ ওরফে মাসুদ রানা (৩৬) কে গ্রেফতার করা হয়। পলাশ ওরফে মাসুদ রানা প্রতারণার মাধ্যমে নারী নির্যাতন মামলার আসামীর তালিকা থেকে নাম প্রত্যাহারের জন্য রাণীশংকৈল উপজেলার পাটাগড়া গ্রামের মৃত সাবুলের ছেলে মো: লুৎফর রহমানের কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। ইতোপূর্বের একটি নারী ও শিশু নির্যাতন মামলার শুনানীতে বাতিল না করে লুৎফর রহমানের নাম থাকায় তার সাথে প্রতারণার বিষয়টি টের পান।

এ অবস্থায় গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার একটি লুৎফর রহমানকে টাকা ফেরত দেওয়ার কথা বলে একটি বাড়িতে বাক-বিতন্ডা চলাকালীন স্থানীয়রা পুলিশে খবর দিলে সিআইডি পরিচয়ে প্রতারণার বিষয়টি ধরা পরে। এ ঘটনায় লুৎফর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 18 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক