হোম
রংপুর

ঠাকুরগাঁওয়ের নেকমরদ ওরশ মেলায় সার্কাসের অদলে চলছে অশ্লিল নৃত্য।

মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

প্রতি বছরের ন্যায় এবারও ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ওরশ মেলার আয়োজন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়। মেলায় সার্কাস ও সামাজিক দোকানপাটের অনুমতি থাকলেও রাতে বসানো হচ্ছে অশ্লীল নৃত্যের আসর।

রাত গভীর হওয়ার সাথে সাথেই চলছে নগ্ন নাচ। এসব অশ্লীল নগ্ন নাচ দেখতে চড়া দামে টিকিট কেটে নাচের আসরে ভীড় জমাচ্ছে শিক্ষার্থী সহ উঠতি বয়সের যুবকরা। আর এ মেলার সভাপতি হচ্ছেন উপজেলা নিবার্হী অফিসার নিজেই। এলাকাবাসীর দাবি তার মদদেই চলছে অশ্লীল নাচের আসর এমন আয়োজনের জন্য সচেতন মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শনিবার রাতে সরেজমিন দেখা গেছে, কাতিহার-নেকমরদ সড়কের পাশে কৃষি আবাদি জমিতে ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ঔরশ মেলার আয়োজন করা হয়েছে।এসব জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয় এবার আবাদ বন্ধ রেখে মালিকদের সঙ্গে কথিত চুক্তি করে এ মেলা বসিয়েছে আয়োজকরা। মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে গড়ে তোলা হয়েছে দুই শতাধিক দোকানপাট। বিভিন্ন প্যান্ডেলে চলছে সার্কাস, মৃত্যু ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল ও কার খেলা। অদূরেই তৈরি করা দি গ্রেট লায়ন ও রওশন সার্কাস এদুটি সার্কাস প্যান্ডলে দুপুর ১২ টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত চলে সন্ধ্যার পরে শুরু হয় অশ্লিল নৃত্য।

দুই সার্কাসের আকর্ষণ বাড়াতে প্যান্ডেলের মূল ফটকে সাঁটানো হয়েছে চলচিত্রের নায়ক নায়িকাদের ছবি সম্বলিত ব্যানার। ছবি দেখেই হুমড়ি খেয়ে পড়ছে উঠতি বয়সী যুবকরা। প্রথম ক্লাস ১২০, দ্বিতীয় ক্লাশ ১শত ও তৃতীয় ক্লাস ৮০ টাকা দিয়ে টিকিট কেটে সার্কাসে প্রবেশ করছে নানা বয়সী মানুষ। রাত ৯ টায় শুরু হয় সার্কাসের নামে অসামাজিক নাচ। হিন্দি গানের তালে তালে অশ্লীল অঙ্গভঙ্গি করে মঞ্চ মাতাচ্ছে একদল সুন্দরী রমণী। এতেই খুশি হয়ে তাদের উপর কারি কারি টাকা ছিটাচ্ছে আকর্ষিত দর্শকরা।

মেলা দেখতে আসা পীরগঞ্জ উপজেলার বিলপার এলাকার বিলকিস বেগম ও নাজমা খাতুন বলেন,কি বলবো আগে শুনে এসেছি রাতে যাত্রাপালাতে এসব অশ্লীল নৃত্য দেখানো হয়। আজকে শাশুড়ী বউমা সহ পরিবার নিয়ে এসেছিলাম মেলায় নায়ক নায়িকা দেখতে এসে যা দেখলাম একবারে বলার মতো না।নর্তকী নাচ লজ্জায় বের হয়ে গেছি।

এবিষয়ে মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলী মুঠো ফোনে জানান,আমি বাইরে আছি এনিয়ে পরে কথা হবে।ইউএনও ও মেলা কমিটির সভাপতি খাদিজা বেগম মুঠো ফোনে জানান, বিষয়টি আমি অবগত নয়।আপনার মাধ্যমে জানতে পারলাম ব্যাবস্তা নিচ্ছি। বলে তিনি এড়িয়ে যান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 51 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 21 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 22 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক