হোম
আন্তর্জাতিক

ট্রাম্পের বিশ্বাস কোভিড-১৯ এর উৎপত্তি চীনের গবেষণাগারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মে, ২০২০ ১১:২৪ পূর্বাহ্ণ

Korona-usa-china-mknewsbd

ফাইল ছবি

আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ  ট্রাম্পের বিশ্বাস কোভিড-১৯ এর উৎপত্তি চীনের গবেষণাগারে নিজের দেশের গোয়েন্দা সংস্থার সাথে দ্বিমত প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের উৎপত্তি সম্পর্কে নিজের দেশের গোয়েন্দা সংস্থার মতের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি মন্তব্য করেছেন যে করোনা ভাইরাস যে চীনা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে, এ বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক জানিয়েছিলেন যে তারা এখনো ভাইরাসের উৎপত্তি কোথা থেকে হয়েছে তা তদন্ত করছেন। তবে গোয়েন্দা সংস্থা আরো জানিয়েছিল যে ভাইরাসটি মানবসৃষ্ট বা জেনেটিকভাবে পরিবর্তিত নয় বলে তারা নিশ্চিত হতে পেরেছে। ভাইরাসটি ল্যাবে তৈরি হয়েছে – এমন অভিযোগ অস্বীকার করেছে চীনও। পাশাপাশি তারা কোভিড-১৯ নিয়ে যুক্তরাষ্ট্র যেই প্রতিক্রিয়া প্রকাশ করেছে, তার সমালোচনা করেছে।

Trump

প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন?
বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন এখন পর্যন্ত আপনি কি এমন কিছু দেখতে পারছেন যা থেকে দৃঢ়ভাবে মনে হয় যে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই এই ভাইরাসের উৎপত্তি?  হ্যা, আমি দেখেছি, নির্দিষ্ট করে কিছু না জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জিত হওয়া উচিত কারণ তারা চীনের গণযোগাযোগ সংস্থার মত ভূমিকা পালন করেছে। পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যখন নিজের মন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত বলার অনুমতি নেই আমার। সাংবাদিকদের তিনি আরো বলেন, তারা (চীন) ভুল করেছে, নাকি এটি ভুল করে শুরু হয়ে যাওয়ার পর তারা ভুল পদক্ষেপ নিয়েছে নাকি কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু করেছে, তা আমরা জানি না। বৃহস্পতিবারের নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, ভাইরাসটি উহানের ল্যাবরেটরি থেকে উদ্ভূত হয়েছে কিনা, তা তদন্ত করতে হতে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ মার্কিন গোয়েন্দাদের নির্দেশ দিয়েছে। চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাস সম্পর্কিত তথ্য প্রকাশে কালক্ষেপণ করেছে কিনা, তা তদন্ত করতেও গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

গোয়েন্দা সংস্থার প্রধান কী বলছেন?
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থাগুলোর নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক বলেন, ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রমণের শিকার হওয়া প্রাণীদের সংস্পর্শে এসে শুরু হয়েছে নাকি তা উহানের ল্যাবরেটরির কোনো দুর্ঘটনা থেকে উদ্ভূত, তা জানতে তদন্ত অব্যাহত রাখবে গোয়েন্দা সম্প্রদায়। ভাইরাসটি এক ধরণের জৈব অস্ত্র – যুক্তরাষ্ট্র ও চীনের এই ষড়যন্ত্র তত্ত্ব বাতিল করে প্রথমবারের মত পরিষ্কার মন্তব্য করলো গোয়েন্দা সংস্থা। তবে কোনো একটি গবেষণা কেন্দ্র থেকে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে, এই সম্ভাবনা একেবারে নাকচ করে দেয়া হচ্ছে না এখনই। ভাইরাসের উৎপত্তিস্থল হলেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন ফিরে আসতে শুরু করেছে চীনে

চীন-মার্কিন প্রোপাগান্ডা যুদ্ধ: করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যেই ষড়যন্ত্র তত্ত্বটা সবচেয়ে ভয়াবহ, তা হলো চীন এই ভাইরাসটিকে এক ধরনের জৈব অস্ত্র হিসেবে তৈরি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এই প্রথমবার এমন একটি মন্তব্য করলো, যা সেই তত্ত্বকে মিথ্যা প্রমাণ করলো। তবে তারা ঐ সম্ভাবনা এখনই বাদ দিয়ে দিচ্ছে না যে ভাইরাসটি উহানের কোনো ল্যাবরেটরি থেকে দুর্ঘটনাবশত বের হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা উহানের ঐ ল্যাবরেটরিতে বিদেশি বিশেষজ্ঞ প্রবেশে অনুমতি দেয়। পাশাপাশি তিনি চীনের অন্যান্য ল্যাবরেটরির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। তবে চীন সরকার এই ধরণের অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট বলে সমালোচনা করেছে। ডোনাল্ড ট্রাম্প এর আগে চীনের কর্তৃপক্ষের সমালোচনা করেছেন এই বলে যে, তারা প্রথমদিকে ভাইরাসের তথ্য গোপন করেছে এবং তারা চাইলে এই রোগ ছড়ানো থামাতে পারতো।

চীনের পাশাপাশি মি. ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থারও সমালোচনা করেছে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা নিজেদের দেশে পরিস্থিতি সামাল দিতে না পেরে চীনের ওপর অহেতুক দোষারোপ করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কোনো প্রমাণ ছাড়া এমনও ইঙ্গিত দিয়েছেন যে, কোভিড-১৯ যুক্তরাষ্ট্র থেকেই উদ্ভূত হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 9 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 13 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 20 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক