হোম
Unrecognized

টাঙ্গাইলের বাসাইলে হাত দিয়েই উঠানো যাচ্ছে রাস্তার কার্পেটিং

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০১৯ ২:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

টাঙ্গাইলের বাসাইলে করটিয়া-জশিহাটী ভায়া দেউলী সড়কে রিপেয়ারিং কাজে অনিয়মের অভিযোগে এনে এলাকাবাসী কার্পেটিং উঠিয়ে প্রতিবাদ করেছেন। সম্প্রতি স্থানীয়রা এ সড়কের প্রায় ১০ফিট জায়গার কার্পেটিং উঠিয়ে প্রতিবাদ জানান। মুহুর্তের মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ণ সৃষ্টি হয়। তোপের মুখে পড়েন এলজিইডি কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তারা।

জানা যায়, করটিয়া-জশিহাটী ভায়া দেউলী সড়কটিতে দীর্ঘদিন যাবৎ কার্পেটিং উঠে বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এ সড়কে যাতায়াতরত সাধারণ মানুষের। দীর্ঘ প্রতিক্ষার পর দুই কিলো ৮শ’ মিটার কাজ আসে এই সড়কের।

আইআরআইডিপি-২ এর আওতায় প্রকল্পটি উপজেলা এলজিইডির মাধ্যমে কাজটি পায় টাঙ্গাইলের মেসার্স হিরো এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত আগস্ট মাসের শেষের দিকে কার্পেটিং-এর কাজ শুরু হলে স্থানীয়দের মাঝে কাজের অনিয়মের বিষয়টি নজরে আসে। পরে স্থানীয়রা দাপনাজোর এলাকায় গত ৩১ আগস্ট বিকালে প্রায় ১০ ফিট জায়গায় কার্পেটিং উঠিয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী সড়কটি পরিদর্শন করেন।

সরেজমিনে গেলে স্থানীয় লিকসন হাসান, শরিফুল ইসলাম, সোহেল, আব্দুল মান্নান, পলাশসহ বেশ কয়েকজনে জানান, দীর্ঘদিন পর সড়কটি মেরামতের কাজ এসেছে। সড়কটিতে নিম্নমানের ইট, খোয়া ও বালুর পরিবর্তে ধুলাবালি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ধুলাবালি মিশ্রিত সিক্স মিলি পাথর ব্যবহার করা হচ্ছে। সড়কটি পরিস্কার না করেই কার্পেটিং করা হচ্ছে। ফলে কাজটি চলমান থাকা অবস্থাতেই সড়কের বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে যাচ্ছে। পরে এলাকাবাসী কার্পেটিং হাত দিয়ে উঠানোর চেষ্টা করলে তা উঠে আসছে।

এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হলে তারা বেশ কিছু জায়গার কার্পেটিং উঠিয়ে ফেলেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা ও দীর্ঘ দিনের প্রতিক্ষার ফল সড়কটির কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের তদারকি করার অনুরোধ জানান এলাকাবাসী।

মেসার্স হিরো এন্টারপ্রাইজের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার হিরো বলেন, ‘ওইদিন বৃষ্টি থাকার কারণে সড়কের অল্প কিছু জায়গায় কাজের ফিনিসিং দিতে পারিনি। এরপরই মেশিন নষ্ট হয়ে যায়। পরে ওই জায়গায় এলাকাবাসী কার্পেটিং উঠিয়ে ফেলেন। সড়কের অন্যান্য জায়গায় কাজের কোনও অনিয়ম হয়নি। সঠিক উপকরণ দিয়েই কাজটি করা হচ্ছে।’

উপজেলা প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, ‘করটিয়া-জশিহাটী ভায়া দেউলী সড়কের দুই কিলো ৮শ’ মিটার পর্যন্ত কাজ চলছে। এই কাজের ব্যয় ধরা হয়েছে এক কোটি এক লাখ টাকা। এ পর্যন্ত প্রায় ৭শ’ মিটার কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে দাপনাজোর এলাকায় এলাকাবাসী কাজের অনিয়মের অভিযোগ এনে ৫ থেকে ৭ফিট জায়গার কার্পেটিং উঠিয়ে ফেলেছেন। পরে খবর পেয়ে সড়কটি পরিদর্শন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। সিক্স মিলি পাথর পরিবর্তন করে নতুন করে পাথর এনে কাজ করার কথা বলা হয়েছে। এছাড়াও ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। এঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান এই প্রকৌশলী।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘সড়কে এলাকাবাসীর কার্পেটিং উঠানোর খবর পেয়ে আমি সড়কটি পরিদর্শন করেছি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে কাজটি বন্ধ রয়েছে। নতুন করে উপকরণ এনে আবার কাজটি শুরু করার জন্য বলা হয়েছে। কাজ শুরু হলে এলজিইডি প্রকৌশলী সার্বক্ষণিক তদারকি করবেন।’

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 7 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 8 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 2 days আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 2 days আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক