হোম
আইন-বিচার

টংগুয়া হাসনাবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ।

তফিজ উদ্দিন আহমেদ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া হাসনাবাগ দ্বিমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জমি ইজারা, ভুয়া শিক্ষার্থী দেখানো, কমিটি গঠনে প্রভাব বিস্তার ও প্রশাসনিক দায়িত্বে গাফিলতির অভিযোগে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে লিখিত ভাবে দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে ।

অভিযোগকারী মো. আজিজার রহমান, যিনি মাদ্রাসার জমিদাতা পরিবারের সদস্য, জানান— অধ্যক্ষ মাহবুবুর রহমান সম্প্রতি কমিটির অনুমোদন ছাড়াই প্রায় ১০ একর জমির ইজারার হার একতরফাভাবে বৃদ্ধি করেছেন। আগে প্রতি শতক জমির ইজারা মূল্য ছিল ২০০ থেকে ৪০০ টাকা, কিন্তু এবার তা বাড়িয়ে ৪০০ থেকে ৫৫০ টাকা নির্ধারণ করেছেন।
আজিজার রহমান বলেন,আগে ইজারার টাকা দুই কিস্তিতে নেওয়া হতো। কিন্তু এবার এককালীন পুরো টাকা বুঝিয়ে দিতে বলা হয়েছে। আমি সহ এলাকার অনেক গরিব কৃষক এত টাকা একসঙ্গে দিতে না পারায় ইজারা থেকে বঞ্চিত হয়েছি।”

হজ এজেন্সি পরিচালনায় ব্যস্ত অধ্যক্ষ,অভিযোগে আরও বলা হয়েছে, অধ্যক্ষ মাহবুবুর রহমান ব্যক্তিগতভাবে একটি হজ এজেন্সি পরিচালনা করেন। হাজিদের সঙ্গে যোগাযোগ ও হজ সংক্রান্ত কার্যক্রমে তিনি বছরের অধিকাংশ সময় ব্যস্ত থাকেন। বিশেষ করে হজ মৌসুমে তিনি প্রায়ই ঢাকায় অবস্থান করেন, ফলে গ্রামীণ এলাকায় অবস্থিত এই মাদ্রাসার কার্যক্রম তিনি সঠিকভাবে তদারকি করতে পারেন না।

অভিযোগকারী বলেন,অধ্যক্ষ সাহেব মাদ্রাসাটিকে পারিবারিক আধিপত্যের প্রতিষ্ঠানে পরিণত করে মহোৎসব চালাচ্ছে। মাদ্রাসার দায়িত্বের চেয়ে হাজি হাজীদের নিয়েই বেশি সময় ব্যয় করেন। হজ মৌসুমে তিনি প্রায় পুরো সময় ঢাকায় থাকেন। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।”

অভিযোগে আরও বলা হয়েছে, মাদ্রাসার ভর্তি রেকর্ডে বহু ভুয়া শিক্ষার্থীর নাম দেখানো হয়েছে, যাদের কেউ কখনো ক্লাসে উপস্থিত হয়নি। এমনকি অধ্যক্ষের নিজ সন্তানও তালিকাভুক্ত থাকলেও সেখানে পড়াশোনা করেন না। এসব ভুয়া শিক্ষার্থী দেখিয়ে সরকারি অনুদান, উপবৃত্তি ও বিভিন্ন সুবিধা গ্রহণের অভিযোগও রয়েছে।

এছাড়া, অধ্যক্ষ ভুয়া ছাত্রছাত্রী দেখিয়ে অভিভাবক সদস্য কমিটির নির্বাচন দেন এবং সেখানে নিজের মনোনীত প্রার্থীদের বিজয়ী করেন, যাতে এসব অনিয়ম তিনি অব্যাহত রাখতে পারেন। এর মাধ্যমে মাদ্রাসার কমিটি ও প্রশাসনিক সিদ্ধান্তে তিনি একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজিজার রহমান বলেন,অধ্যক্ষ ভুয়া শিক্ষার্থী দেখিয়ে অভিভাবক ভোটার তালিকা তৈরি করেন এবং নিজের পছন্দের লোকদের নির্বাচিত করে কমিটি গঠন করেন। এতে মাদ্রাসার পরিচালনা সম্পূর্ণভাবে স্বচ্ছতা হারিয়েছে।”উপস্থিত শিক্ষার্থী সামান্য, কাগজে চার শতাধিক,মাদ্রাসার এবতেদায়ি, আলিম ও ফাজিল তিন শাখায় মাদ্রাসার নথিতে মোট ৪১৪ জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে উপস্থিত থাকে খুবই অল্পসংখ্যক ছাত্রছাত্রী।

কিছু শিক্ষকের সন্তানদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও তারা অন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত।নিরপেক্ষ তদন্তের দাবি,স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসী জানিয়েছেন, অধ্যক্ষের এসব কর্মকাণ্ডে মাদ্রাসার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। অনেক শিক্ষক ও কর্মচারী অনিয়ম সম্পর্কে জানলেও চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে পারছেন না। এলাকাবাসীর দাবি ,আমরা চাই একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠিত হোক। তদন্ত হলে অনিয়মের সব চিত্র প্রকাশ পাবে। প্রশাসনের নজর প্রয়োজন স্থানীয় সচেতন মহল মনে করেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একটি ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের এই ধরনের অনিয়ম অগ্রহণযোগ্য। দ্রুত শিক্ষা মন্ত্রণালয়, ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয় ও জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তদন্ত না হলে প্রতিষ্ঠানটি আরও বিশৃঙ্খলায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 4 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 11 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 18 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 18 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 18 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 18 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 21 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক