হোম
অপরাধ

ঝিনাইদহে প্যাথেডিন ও মরফিনের অপব্যবহারের প্রবণতা বাড়ছে, হাতের নাগালেই ভয়ানক মাদক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

এম.মাসুম আজাদ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে হাত বাড়ালেই মিলছে প্যাথেডিন ও মরফিনের মতো মারাত্মক ঝুকিপূর্ণ ইনজেকশন মাদক। যে কেউ ব্যবস্থাপত্র ছাড়াই ‘ক’ শ্রেণীর মাদক হিসেবে অন্তর্ভুক্ত ইনজেকশন প্যাথেডিন ও মরফিন কিনছে। যদিও ডেঞ্জারাস ড্রাগস (ডি,ডি) লাইসেন্সধারী ছাড়া অন্য কেউই প্যাথেডিন ও মরফিন বিক্রয় করতে পারবে না।

ডেঞ্জারাস ড্রাগস (ডি,ডি) লাইসেন্সধারীকে প্যাথেডিন ও মরফিন ক্রয়কারী ব্যক্তির ব্যবস্থাপত্র সংরক্ষণ করে তা নির্ধারিত রেজিস্টারে বিবরণী আকারে লিখে রাখতে হয়। ফলে কোনো সময় মাদক পরিদর্শকরা যাচাই করে দেখতে পারেন এর কোনো অপব্যবহার হয়েছে কি না। কিন্তু এই সকল নিয়মনীতির বালাই নেই ঝিনাইদহে। অধিকাংশ অসৎ ফার্মেসী ব্যাবসায়ীরাই কোনো প্রকার লাইসেন্স ছাড়াই বিক্রি করছেন প্যাথেডিন ও মরফিন। ঝিনাইদহের বিভিন্ন ক্লিনিকের অসৎ কর্মচারী, সদর হসপিটালের কর্মচারীরাও দেদার্সে মাদকাসক্তদের কাছে বিক্রি করছে।

অনুসন্ধানে দেখা যায় ঝিনাইদহে প্যাথেডিন ও মরফিন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, ২০ টাকার ঔষধ বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৫০০ টাকায়, শহরের হামদহ্ এলাকা, কাঞ্চনপুর, ব্যাপারী পাড়া, পাগালাকানাই, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অধিক লাভের আশায় লাইসেন্স না থাকার পরেও অধিকাংশ ফার্মেসী ব্যবসায়ী ও মাদক কারবারি গোপনে বিক্রি করছেন প্যাথেডিন ও মরফিন।

সহজলভ্য হবার কারণে ঝিনাইদহে দিন দিন বাড়ছে এই মাদকের অপব্যবহারকারীর সংখ্যা, সেই সাথে নেশার টাকা জোগাড় করতে মাদকাসক্তরা চুরি,ছিনতাই,ডাকাতি এমনকি খুনখারাবি পর্যন্ত করছে। প্যাথেডিন একদিকে যেমন বেদনানাশক ওষুধ, তেমনি প্রচণ্ড নেশা সৃষ্টিকারী।

দীর্ঘদিন প্যাথেডিন ইনজেকশন ব্যবহারের ফলে নেশাসক্ত ব্যক্তির পায়ে ক্ষত সৃষ্টি হয় এবং পরিণামে মৃত্যু ঘটে। এ জন্য এর অপব্যবহার রোধ করতে মাদক আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুসারে সরকারি নিবন্ধন ছাড়া প্যাথেডিন ও মরফিন উৎপাদন এবং বিক্রি করা যায় না, তেমনি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কেউ তা ব্যবহারও করতে পারে না।

সরেজমিনে অনুসন্ধানে আরো জানা যায়, মাদকদ্রব্য অধিদপ্তর ও জেলা ঔষধ প্রশাসন মোটা অংকের মাসোহারা নিয়ে থাকেন ঔষধ ব্যবসায়ীদের কাছ থেকে, যার কারণে শহরে সুই-সিরিঞ্জের মাদকের ছড়াছড়ি হলেও কখনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঔষধের ফার্মেসীতে প্যাথেডিন ও মরফিনসহ কাউকে আটক করতে বা উদ্ধার করতে দেখা যায় না। এছাড়াও জেলা ঔষধ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো নজরদারি বা পদক্ষেপ নিতেও দেখা যায় না। ফলে নিয়ন্ত্রণহীন ভাবে বাড়ছে প্যাথেডিন ও মরফিনের মতো ভয়াবহ ইনজেকশন মাদকের প্রকোপ।

স্থানীয়দের দাবি, ঔষধ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই বিষয়ে ব্যাপক তৎপরতার সাথে কাজ করতে হবে,নিয়মিত বিভিন্ন ফার্মেসী,ক্লিনিক, হাসপাতালে অভিযান পরিচালিত করতে হবে। দোষীদের বিচারের আওতায় আনা হলে অনেকেই অবৈধ কারবারি থেকে সরে দাঁড়াবে।

সেই সাথে এই মরণ নেশা প্যাথেডিন ও মরফিন মাদকের বিস্তার করতে অসৎ উপায়ে কারা ঘুষ বাণিজ্যের মাধ্যমে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদেরকেও চিহ্নিত করে চাকরিচ্যুত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 46 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 19 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক