হোম
নির্বাচিত কলাম

জীবন থেকে হারিয়ে গেছে আট আনার জলি আচার!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: ফাঁটা ভাঙা শিশি বোতলের বিনিময়ে হাওয়াই মিঠাই দেনেওয়ালা অনেক আগেই হারিয়ে গেছে গ্রামের সর্পিল মেঠো পথ ধরে, বিদায় নিয়েছে শহুরে অলিগলিতে ঘণ্টি বাজিয়ে ঘুরে ফেরা আইসক্রিমওয়ালা যার কাছে সিকি আধুলির বিনিময়ে পাওয়া যেত রঙ বেরঙের মিষ্টি বরফ।

জীবন থেকে মিলিয়ে গেছে পড়ন্ত দুপুরে মিহি সুরে ডেকে যাওয়া লেইস ফিতা বলে ডাক ছেড়ে ধীর লয়ে হেঁটে যাওয়া লেইসফিতাওয়ালা সেই কবেই আট আনার জলি আচারের সঙ্গে। বিলীন হয়েছে পুরনো ছিট কাপড়ে বানানো নতুন পুতুলগুলো… হারিকেন, হ্যাজাকবাতির সাথে। লুণ্ঠন হয়ে গেছে নানাবাড়ি, দাদাবাড়ি, সাদা কালো টেলিভিশন আর চিন্তাভাবনাহীন শৈশব।

মাঝে মাঝেই ওসব কেবলই উঁকিঝুঁকি দেয় মস্তিষ্কের আর্কাইভ থেকে স্মৃতি নামক আনন্দ বেদনার ককটেল হয়ে। সেখানে চলতি একটা বছর চলে যাওয়া কি আসলেই ভীষণ কিছু?

জগতে কিছু ঘটনা বা স্মৃতি ইতিহাস হয়ে যায় কিন্তু সেগুলো ইতিহাস হতেও সময় নেয়, সময়ের উত্তাল স্রোতে আমাদের মস্তিস্ক তার মর্জিমত কিছু অনাবশ্যক ঘটনা মুছে ফেলবে, কিছু আজীবন সংরক্ষণ করে রাখবে আর কিছু ঝাপসা করে যখন তখন বিদিক ফাপড় দিয়ে যাবে। তো ‘মাথা মশাই’ মনের যোগসাজসে যেটাই করুক সেটা বুঝে উঠতে বেশ ক’বছর সময় দিতে হবে, কেবল তখনই বোঝা যাবে ২০২৩ আসলে কেমন ছিল?! এখন তো বলবার সময় আসেনি…

তবুও রিক্যাপ, সালতামামি বা আঁতলামি, বাঁদরামি, পাগলামি যেটাই বলি না কেন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া বিশ্লেষণ করলে ২০২৩ সাল ভালোই গেছে, আলহামদুলিল্লাহ। অণু-পরমাণুর হিসেবে না যাই, ওটা সবারই আলাদা।

দুনিয়ার আর সবার মতোই আনন্দ, বেদনা, প্রাপ্তি, অপ্রাপ্তি, অপেক্ষা, কষ্ট, হতাশা, খুশি সব মিলিয়েই একটা আপাত দ্রুত গতিতে কেটে যাওয়া বছর ২০২৩ যেখানে আজ পর্যন্ত সূর্য পূর্বে উঠেছে এবং পশ্চিমে ডুবেছে। ভরা পূর্ণিমা আর অমাবস্যা সাথে করে চব্বিশ ঘণ্টায় একদিন আর ৩৬৫ দিনেই বছরের হিসেব এগিয়েছে…। কারো জীবনে উপরওয়ালার হেদায়েত প্রাপ্তি হয়েছে কারো হয়নি তবে হবে আর কারোর হয়তো হবে না এসব নিয়েই দিন রাত গড়িয়ে শেষপ্রান্তে।

সদ্যজাত শিশু কান্না, খাওয়া, ন্যাপি ভেজানো ছাড়া বাকি সময় ঘুমিয়েছে, টিনএজরা টিন টিন, টিকটক আর ইউটিউব ঘেটে গেছে, যুবক যুবতীরা প্রেম ভালোবাসা কী? তা বোঝার আগেই গুটি কয়েক ব্রেকআপ ঝুলিতে ভরে ক্যারিয়ার কে প্রাধান্য দিয়ে সামনে এগিয়েছে, মধ্যবয়স্করা ঠিক মধ্যবিত্তের মতো মনের যাবতীয় টানাপোড়েন ঢাকতে বিবিধ উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করেছেন। স্থিরতা এসেছে কেবল বয়োজ্যেষ্ঠদের জীবনে, নিরবিচ্ছিন্ন অবসর…

পুরো বছর কমবেশি টানা বর্ষণসহ ভারী বৃষ্টি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, আবেগ, বিবেকের আনাগোনা দেখা গেছে ফাটা কলসিদের সাথে সাথে। খুবই স্বাভাবিক গতিতে বয়স ও পাকা চুল বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুদ্ধবিগ্রহ, হিন্মন্যতা, হিংসা, সিদ্ধান্তহীনতা, দ্রব্যমূল্য, অসুস্থতা ও মায়া বৃদ্ধি পেয়েছে। কিন্তু কমেছে নিখাদ ভালোবাসা, আস্থা, নির্ভরতা, বিশ্বাস, স্বস্তি, মানবতা, গাছপালা, আর আয়ু।

এর চেয়ে বেশি কিছু বলবার সময় এখনো আসেনি, হয়তো একদিন আসবে, আয়ু থাকলে হয়তো তখন লেখা হবে, ততক্ষণ ক্ষান্ত দেই এবং আশা করি আজ ৩১শে ডিসেম্বর ২০২৩, পূর্বে উদিত হওয়া সূর্য পশ্চিমেই ডুববে, অন্যথা হবে না।

ওহ, আমাক জিজ্ঞাসা করলে এই বছরে পরিবর্তন অবশ্য দুটো: আগের বছরগুলোর তুলনায় এই বছর অনেক অনেক বেশি সেলফি তোলা হয়েছে, আর কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই।

নতুন বছর সবার জীবন সুস্থ, স্বাভাবিক, সাবলীল, সুন্দর, হাস্যোজ্জ্বল, অর্থবহ হোক, মুছে যাক দুঃখ, কষ্ট, ব্যথা এটাই প্রতাশা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 2 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 7 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »