হোম
আন্তর্জাতিক

জাপান ডোনাট রোবটিক্স সম্প্রতি ইন্টারনেট সংযুক্ত একটি করোনাভাইরাস প্রতিরোধক স্মার্ট মাস্ক বাজারে এনেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ জুন, ২০২০ ১১:১৫ পূর্বাহ্ণ

Japan-make-digital-Mux-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে নাক-মুখ ঢেকে রাখা স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। জাপানি ডোনাট রোবটিক্স সম্প্রতি ইন্টারনেট সংযুক্ত একটি স্মার্ট মাস্ক বাজারে এনেছে, যা বার্তা পাঠাতে ও জাপানিজ থেকে অন্য আটটি ভাষায় অনুবাদ করতে পারে। সি মাস্ক নামের এই সাদা প্লাস্টিকের মাস্কটি মুখে লাগানো অবস্থায় ব্লুটুথ এর সাহায্যে স্মার্টফোন বা ট্যাবলেটের মাধ্যমে মুখের কথাকে মেসেজে পরিণত করতে পারে। এছাড়া ফোন দেওয়াও যায় মাস্কটি দিয়ে।

ডোনাট রোবটিক্সের প্রধান নির্বাহী তাইসুক অনো বলেন, আমরা কয়েক বছর ধরে একটি রোবট তৈরির চেষ্টা করেছি। এমন একটি পণ্য তৈরির চেষ্টা করেছি যা করোনা ভাইরাসের কারণে পরিবর্তিত সমাজের সঙ্গে খাপ খাইতে পারে। করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যখন বাজে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তখন ডোনাট রোবটিক্স এই মাস্কটির মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রাখতে চাইছে। জাপানে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর দিকেই প্রতিষ্ঠানটি টোকিওর হানেদা বিমানবন্দরে রোবট হাউড ও ট্রান্সলেটর সরবরাহের একটি অর্ডার পায়। কিন্তু করোনাভাইরাসের কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কাজটি হাত থেকে ফসকে যায়।

প্রতিষ্ঠানটির প্রথম পাঁচ হাজার মাস্ক আগামী সেপ্টেম্বরে চীনে চলে যাবে। ডোনাট চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশাল বাজারে এই মাস্কটি চালাতে চাইছে। কারণ ওই অঞ্চলগুলোতেই এই মাস্কের ব্যাপক চাহিদা হবে বলে মনে করা হচ্ছে। প্রতিটি মাস্কের দাম ৪০ ডলার করে বিক্রির চিন্তা করছে ডোনাট। করোনাভাইরাস বাস্তবতার কারণে মাস্কের এমন চড়ামূল্য নির্ধারণ করার মতো অবস্থা তৈরি হয়েছে। কিন্তু কয়েক মাস আগেও এমনটা ভাবা সম্ভবই ছিল না। প্রতিষ্ঠানটি এই মাস্ক থেকে তাদের ক্ষতি পুষিয়ে নিতে চাইছে।

ডোনাটের যে প্রকৌশলীদের হাত ধরে এই মাস্ক তৈরি হয়েছে, ওই প্রকৌশলীরাই এর আগে মানুষের মুখে ক্ষুদ্রাতিক্ষুদ্র পেশি শনাক্তের কাজ করেছিল। আর ওই কাজে নেতৃত্ব দিয়েছিলেন সুনসুকে ফুজিবায়াসি নামে এক প্রকৌশলী। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অনো সম্প্রতি উন্নয়নের কথা মাথায় রেখে কোম্পানির কিছু শেয়ারের মাধ্যমে জাপানি ক্রাউডফান্ডিং সাইট ফানডিন্নো থেকে ২ লাখ ৬০ হাজার ডলার জড়ো করেছেন। এই ফান্ড দিয়ে সি মাস্ক তৈরির প্রকল্পের পাশাপাশি আরও কিছু পণ্য উৎপাদন করা হবে। তবে ওই মাস্কগুলো জাপানের স্থানীয় বাজারে কত করে বিক্রি হবে তা জানা যায়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 8 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 day আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক