হোম
নির্বাচিত কলাম

জাতীয় পার্টি কি ভিন্ন অবস্থান নিতে পারবে সরকারের বিপক্ষে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশের জাতীয় পার্টি কি ভিন্ন অবস্থান নিতে পারবে? গত কয়েক দিনে দেওয়া বক্তব্যের সমর্থনে তিনি এমন মন্তব্যও করেছেন সরকারের সমালোচনা মানেই রাষ্ট্রদ্রোহ নয়। সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্যদেরও অনেকে সরকারের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন। কিন্তু সরকারের কৌশলের বাইরে গিয়ে জাতীয় পার্টির ভিন্ন কোনো অবস্থান নেওয়া বেশ কঠিন, দলটির ভেতরেই এমন ধারণা রয়েছে। সরকারবিরোধী দলগুলোর কাছে এবং সাধারণভাবেও জাতীয় পার্টির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, দলটি আগামী নির্বাচনে আসন ভাগাভাগির দর-কষাকষির লক্ষ্য নিয়ে এখনই একটা অবস্থান তৈরি করতে চাইছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের সম্প্রতি সরকারবিরোধী ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আনুগত্যের বাইরে গিয়ে জাতীয় পার্টি কখনো স্বতন্ত্র কোনো অবস্থান নিতে পারবে কি না, এই প্রশ্ন আবারও আলোচনায় এসেছে নির্বাচন সামনে রেখে। কারণ, তিন মাস পর আদালতের নির্দেশে দলের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে দলটির চেয়ারম্যান জি এম কাদের আবার দলের কর্মকাণ্ডে তৎপর হয়েছেন। তিনি দলীয় কর্মসূচিতে যেসব বক্তব্য দিচ্ছেন, তাতে থাকছে সরকারের সমালোচনা। সরকারের হাতে থাকা নাটাইয়ের সুতা ছিঁড়ে জাতীয় পার্টি কখনো বেরিয়ে আসতে পারবে, সেটি সরকারের বাইরে থাকা দলগুলো এখনো বিশ্বাস করে না। সাধারণ মানুষের একটি বড় অংশের কাছেও জাতীয় পার্টির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে সংসদের ভেতরে এবং বাইরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, তাতে ছিল মূলত সরকারের সমালোচনা। তিনি সরকারবিরোধী অবস্থান নিচ্ছেন কি না, সরকারবিরোধী আন্দোলনের ব্যাপারে বিরোধী দল বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না, এসব নানা প্রশ্নে তখন নানা আলোচনা ছিল। সে সময়ই দলটিতে নেতৃত্ব নিয়ে পুরোনো কোন্দল নতুন করে মাথাচাড়া দিয়েছিল।
গত দুটি নির্বাচনে জাতীয় পার্টির সুতার নাটাই ছিল ক্ষমতাসীনদের হাতে। তখনকার ঘটনাপ্রবাহে তা স্পষ্ট ছিল। ২০১৪ সালের একতরফা নির্বাচনে ক্ষমতাসীনদের সঙ্গে অংশীদার হয়েছিল জাতীয় পার্টি। দলের তিনজন নেতা আওয়ামী লীগ সরকারে মন্ত্রী হয়েছিলেন। একই সঙ্গে দলটি বিরোধী দলের আসনে বসেছিল। ২০১৮ সালের নির্বাচনেও ক্ষমতাসীন দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতায় যেতে হয়েছিল জাতীয় পার্টিকে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদেও বিরোধী দলের আসনে রয়েছে জাতীয় পার্টি। নির্বাচন ঘিরে দলটির কর্মকাণ্ডে নানা আলোচনাও রয়েছে রাজনৈতিক অঙ্গনে। জাতীয় পার্টিকে ‘গৃহপালিত’ বিরোধী দলের বিশেষণও অনেকে ব্যবহার করে থাকেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক