হোম
নির্বাচিত কলাম

চেকমো চিকিৎসকের ভুল অপারেশনে মৃত্যুশয্যায় কিশোরী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ মার্চ, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ‘শ্রীপুর উপ স্বাস্হ্য কেন্দ্রে’ নাকের চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসায় এক কিশোরী এখন মৃত্যুশয্যায়। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ‘শ্রীপুর উপস্বাস্হ্য কেন্দ্রে’ দায়িত্বরত থাকা অবস্থায় উপ সহকারী মেডিকেল অফিসার বির্তকিত সেকমো চিকিৎসক মিঠুন সরকারের ভুল চিকিৎসার খেসারত দিচ্ছেন মাহিমা নামের এক কিশোরী।

জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের ছুরত জামানের মেয়ে মাহিমার (১৭) নাকের সমস্যা নিয়ে ‘শ্রীপুর উপ স্বাস্থ্যকেন্দ্রে’ দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার সেকমো চিকিৎসক মিঠুন সরকারের চেম্বারে আসেন চিকিৎসা সেবার জন্য। তিনি রোগীকে দেখে নাকের ভিতরে মাংস বেড়েছে বলে কোনো কিছু বুঝে উঠার আগেই দ্রুত তার চেম্বারেই নাকের ভিতরে অপারেশন করেন।

অপারেশনের পর রোগীর অঙান হয়ে পড়লে তাকে এক সপ্তাহের ওষুধ দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে চেম্বার থেকে দ্রুত সটকে পড়েন মিঠুন সরকার। এইদিকে রুগীকে বাড়িতে নিয়ে আসার পর নাক দিয়ে রক্ত এবং মুখ ফুলতে শুরু করে। একপর্যায়ে রুগীর অবস্থা জটিল হলে তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমে নিয়ে যায় হয় তার পরিবার। এখানকার জরুরী বিভাগের চিকিৎসক রোগীর বেগতিক অবস্হা দেখে তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে রেপার করেন। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। গত ৯দিন ধরে ধরে ভূল চিকিৎসার ফলে এই কিশোরী বর্তামনে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুশয্যায় রয়েছে।

গতকাল সরজমিন গিয়ে জানা গেছে, এর আগেও উপ স্বাস্থ্য কেন্দ্রে এবং বাজারের ব্যাক্তিগত চেম্বারে রোগীদের সঙ্গে বির্তকিত চেকমো চিকিৎসক মিঠুন সরকার ভুল চিকিৎসা এবং বাজে আচারণের জন্য একাধিক বার লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন। গত ২৬ শে ফেব্রুয়ারী তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বৃদ্ধ বাবুল পাল নামে একজনকে পা দিয়ে লাথি মারেন এই সেকমো চিকিৎসক। এরজের ধরে তার অপসারণ এবং বিচার চেয়ে স্থানীয় শ্রীপুর বাজারে বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ জনতা। পরে তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দারের মধ্যস্হতায় বাবুল পালকে হাতে পায়ে ধরে বিষয়টি ধামাচাপা দেন বির্তকিত মিঠুন সরকার।

স্থানীয় তরং গ্রামের মোক্তার হোসেন আখঞ্জি জানান, এই সেকমো চিকিৎসকের অপচিকিৎসার শিকার হয়েছেন হাওর পাড়ের অনেক রোগীই। তিনি এখানে একটি দালান চক্র গড়ে তোলে স্বাস্থ্য কেন্দ্রে এবং বাজারে তার ব্যাক্তিগত চেম্বারে অপকর্ম করেছে। এই উপস্বাস্হ্য কেন্দ্রে হাওবাসীর কথা চিন্তা করে একজন ভালো মানের এমবিবিএস ডাক্তার দেওয়ার দাবি জানান তিনি।

নয়াবন্ধ গ্রামের কিশোরীর পিতা ছুরত জামান বলেন, আমার মেয়ের নাকের সমস্যা তাকে চিকিৎসার জন্য তার মা নিয়ে যান ডাক্তার মিঠুন সরকারের কাছে। তিনি রুগী দেখে কোনো কিছু না বলেই চেম্বারে নাকের ভিতর দ্রুত ভুল অপারেশন করেন। এরপর মেয়ের নাক ফুলে মারাত্মক আকার ধারণ করলে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করি। আমার মেয়ে এখন চোখে কম দেখছে। বর্তমানে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ে মৃত্যুশয্যায় রয়েছে। তিনি বলেন, হাওর এলাকা হওয়ায় মিঠুন সরকার নিজেকে বড় ডাক্তার হিসেবে পরিচয় দিতেন। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

শ্রীপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে থাকা সদ্য বদলি হওয়া বির্তকিত সেকমো চিকিৎসক মিঠুন সরকারের ফোন নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মির্জা রিয়াদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকমো চিকিৎসক মিঠুন সরকার নাকের ভিতর অপারেশন করার মতো কোনো যোগ্যতা তার নেই। তার ভুল চিকিৎসায় কিশোরী রোগিটি বর্তমানে ওসমানীতে আশংকাজনক অবস্থায় রয়েছে। তার বির্তকিত এমন কর্মকান্ডের জন্য গত ২৯ ফেব্রুয়ারী বিকালে ‘শ্রীপুর উপস্বাস্হ্য কেন্দ্র’ থেকে ছাতক উপজেলার ‘সৈদেরগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রে’ বদলি করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 2 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 22 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 23 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক