হোম
নির্বাচিত কলাম

খুলনার চুইঝালে ভাগ্য খুলেছে অনেকের, যাচ্ছে বিদেশেও।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

চুইঝালে ভাগ্য খুলেছে অনেকের, যাচ্ছে বিদেশেও। ঔষধি গুণসম্পন্ন প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ চুইঝালের পাউডার তৈরি হচ্ছে খুলনায়। দেশের গণ্ডি পেরিয়ে যা রপ্তানি হচ্ছে বিদেশেও। মাটি বা অন্য গাছের আশ্রয়ে বেড়ে ওঠা চুইঝাল গাছের পাতা, কাণ্ড, শেকড়, ফুল, ফল ও ডাল দিয়ে তৈরি হয় স্বাদে-গুণে অনন্য এই গুঁড়া। ২০১৭ সাল থেকে বাণিজ্যিক সুবিধার জন্য চুইঝালের পাউডার তৈরি করছেন খুলনার কৃষক নবদ্বীপ মল্লিক ও নিউটন মন্ডল। সহজ পদ্ধতিতে শেকড়, বাকল, ডাল রোদে শুকানোর পর মেশিনে গুঁড়া করে বিশেষ ধরনের এই মসলা তৈরি করছেন তিনি।

এসব মশলা গরু, খাসি, মুরগি ও হাঁসের মাংস ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছের তরকারিতে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময়ে দেশে জনপ্রিয় হয়ে ওঠা চুইঝালের পাউডার প্রথমবারের মতো থাইল্যান্ডে যাচ্ছে। এমন তথ্য জানিয়ে কৃষক নবদ্বীপ মল্লিক বলেন, পাউডারের মান ও প্রকারভেদ অনুযায়ী কেজিপ্রতি ৫-১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হবে। প্রথম রপ্তানি সফল হলে অন্যান্য দেশেও এই পাউডার রপ্তানির উদ্যোগ নেয়া হবে।

জানা গেছে, ২০১৮ সাল থেকে নিজেরা উৎপাদনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চুই চারা বিক্রি শুরু করেন নবদ্বীপ মল্লিক ও নিউটন মন্ডল। সেই থেকে কৃষকদের কাছ থেকে চুইয়ের শেকড়, কাণ্ড ও লতা কিনে তা বাণিজ্যিকভাবে বিক্রি করছেন তারা। কুরিয়ার যোগে পাঠাতে গেলে ২-৩ দিন সময় লেগে যাওয়ায় নষ্ট হওয়ার শঙ্কা থাকে। সে জন্যই পাউডার করে বিক্রি করা হচ্ছে এখন।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাদ্দেক হোসেন বলেন, ঔষধি গুণসম্পন্ন চুইকে উচ্চমূল্যের ফসল হিসেবে বিবেচনা করা হয়। এটি গিঁটের ব্যথাসহ অনেক রোগের ক্ষেত্রে উপকার দিয়ে থাকে। দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চলে চুইঝালের চাষ হয়ে আসছে, যা এখন বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

এক প্রকল্পের সহযোগিতায় নবদ্বীপ মল্লিক ও নিউটন মন্ডল প্রথমে প্রদর্শনী আকারে মাতৃগাছ তৈরি করেছিলেন। এখন পর্যন্ত ৩০-৪০ লাখ টাকার চারা বিক্রি করেছেন বলে জানা গেছে। এই প্রকল্পের আওতায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট ও পিরোজপুরে ৪-৫টি চুইগ্রাম করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 6 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 7 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 8 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 10 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 10 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 15 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 16 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক