হোম
নির্বাচিত কলাম

চীন ভ্রমণ বাতিল করছেন বহু বাংলাদেশি করোনাভাইরাসের কারণে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২০ ৭:৫০ পূর্বাহ্ণ

China-mknewsbd

ফাইল ছবি

চীন ভ্রমণ বাতিল করছেন বহু বাংলাদেশি করোনাভাইরাসের কারণে চীনের বহু স্থান বাংলাদেশীদের আকর্ষণ করে। বাংলাদেশের শহরাঞ্চলের অনেক মানুষের প্রতিবছর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে চীন ধীরে-ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন বাংলাদেশ থেকে চীনে চারটি ফ্লাইট যাওয়া-আসা করছে। বেসরকারি ট্যুর অপারেটররা বলছেন, করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার কারণে বহু বাংলাদেশি তাদের চীন ভ্রমণ বাতিল করেছেন। চট্টগ্রামের বাসিন্দা সাবরিনা সুলতানা চৌধুরীর বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় চীনে বসবাস করেন। তারও ইচ্ছে ছিল চীনে যাবেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে, চীনের কোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশুনা করা এবং একই সাথে চীন ঘুরে দেখা কিন্তু করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের কারণে সে পরিকল্পনা এখন বাদ দিয়েছেন সাবরিনা সুলতানা চৌধুরী। তিনি বলেন, আমাদের কয়েকজন আত্নীয় আছে সেখানে। সবাই বললো খুবই খারাপ অবস্থা ওখানে। আর যাওয়া হবে না ঐদিকে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে গত কয়েক বছরে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় জায়গা হয়ে উঠছে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চীন।

ঢাকায় এখন বহু বেসরকারি ট্যুর অপারেটর আছে যারা চীনে ট্যুর প্যাকেজ পরিচালনা করে। চীনে ভিসা আবেদনে সহায়তা থেকে শুরু করে হোটেল বুকিং এবং বিমানের টিকিটও বুকিং দেয় তারা। এদের মধ্যে অন্যতম হচ্ছে আকাশবাড়ি হলিডেজ। প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহমুদুল হাসান তুহিন বলেন, করোনাভাইরাস প্রকোপের কারণে একের পর চীন ভ্রমণ বাতিল করছেন বাংলাদেশের নাগরিকরা। এখন চীন ছাড়িয়ে থাইল্যান্ড এবং ভিয়েতনাম ভ্রমণের পরিকল্পনাও বাতিল করছেন অনেকে। মি: তুহিন বলেন, বাংলাদেশ থেকে চীনে ভ্রমণের জন্য বেশিরভাগ যায় বেইজিং, কুনমিং এবং সাংহাইতে।
যাদের টিকিট করা ছিল আমাদের মাধ্যমে তারা টিকিট বাতিল করছে, বলছিলেন তুহিন। তিনি বলেন, গত দুই সপ্তাহে ব্যবসা এবং পর্যটন মিলিয়ে প্রায় ২০০’র মতো ভ্রমণ স্থগিত হয়েছে। ট্যুর অপারেটররা বলছেন, বাংলাদেশে থেকে চীনে যারা ব্যবসাসায়িক কাজে যায়, তাদের বেশিরভাগই কাজ শেষ করে অতিরিক্ত কয়েকদিন পর্যটনের জন্য অবস্থান করেন। এছাড়া শুধু পর্যটন ভিসায়ও অনেকে যাচ্ছেন। ঢাকা থেকে চীনের বিভিন্ন জায়গায় প্রতিদিন চারটি ফ্লাইট যাওয়া-আসা করছে। বেসরকারি জ্যাস ট্যুর অপারেটর-এর সাগর আহমেদ বলছিলেন, করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার থেকে গত দুই সপ্তাহে পর্যটকরা এবং ব্যবসায়ীরা চীন ভ্রমণ বাতিল করেছেন। মি: আহমেদ বলেন, গত বছরের জানুয়ারি মাসের সাথে তুলনা করলে চলতি বছর চীনে ভিসা এবং টিকিটের চাহিদা অর্ধেকে নেমে এসেছে। বেসরকারি ট্যুর অপারেটররা বলছেন, তাদের বেশিরভাগ ট্যুর প্যাকেজ চীন. থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। করোনাভাইরাসের যদি আরো বিস্তার ঘটে এবং এ পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তাহলে বাংলাদেশের ট্যুর অপারেটরদের ব্যবসা বন্ধ হবার উপক্রম হবে বলে তারা আশংকা করছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 48 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 19 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক