হোম
আন্তর্জাতিক

চীন ও ভারত বিতর্কিত সীমান্তের গালওয়ান উপত্যকা কাছে চীনের নতুন স্থাপনা নির্মাণ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুন, ২০২০ ১০:৪৭ অপরাহ্ণ

China-India-war-mknewsbd

ফাইল ছবি

চীন ও ভারত বিতর্কিত সীমান্তের গালওয়ান উপত্যকা কাছে চীনের নতুন স্থাপনা নির্মাণ? জুন ভারত-চীন সীমান্তের প্রহরা চৌকি ১৪-র কাছে যেখানে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয় সেই এলাকা নতুন স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে। নতুন উপগ্রহ চিত্রে প্রকাশ পেয়েছে যে হিমালয় পর্বতে চীন ভারত সীমান্তে যেখানে দুই সেনা বাহিনীর মধ্যে হাতাহাতি সংঘর্ষে ২০জন ভারতীয় সেনা এমাসের গোড়ায় মারা গেছে, তার কাছেই চীন নতুন স্থাপনা তৈরি করেছে। গত মাসে যে জায়গায় কিছুই ছিল না সেখানে এখন দেখা যাচ্ছে ভূগর্ভস্থ বাঙ্কার, তাঁবু এবং সামরিক সরঞ্জাম মজুত করার ইউনিট। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে বিতর্কিত এলাকা নিয়ে নতুন সংঘর্ষে উদ্বেগ তৈরি হয়েছে। এই সংঘর্ষে চীনের পক্ষেও হতাহতের কথা বলা হচ্ছে যদিও চীন এ খবর নিশ্চিত করেনি। দুই পক্ষ এই উত্তেজনা প্রশমনের জন্য যখন আলোচনা চালাচ্ছে তখন সর্বসাম্প্রতিক এই ছবিগুলো প্রকাশ করা হয়েছে। নতুন এই ছবিগুলোতে তারিখ রয়েছে ২২শে জুন। মাক্সার নামে মহাকাশ প্রযুক্তি সংস্থা এই ছবিগুলো তুলেছে। সীমান্তে গালওয়ান নদীর পাশে চীন যে স্থাপনাগুলো গড়ে তুলেছে বলে মনে করা হচ্ছে, রয়টার্স সংবাদ সংস্থার খবরে বলা হচ্ছে, জুন মাসের গোড়ায় আকাশ থেকে তোলা ছবিতে সেগুলোর কোন অস্তিত্ব ছিল না।

স্যাটেলাইট ছবিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে তৈরি রাস্তার ছবি আরও কাছ থেকে তোলা হয়েছে- ২২শে জুন ২০২০ এর ছবি

এই ছবি নিয়ে ভারত বা চীন কেউই কোন মন্তব্য করেনি।

লাদাখে গালওয়ান উপত্যকায় বিরোধপূর্ণ সীমান্তে দুই সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটে ১৫ই জুন। এর কয়েক সপ্তাহ আগেই দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক কমান্ডাররা দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো মেনে সীমান্ত এলাকায় কোনরকম বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি” করতে সম্মত হয়েছিলেন।সং ঘাতের পর, এবং সংঘাত পরবর্তী পাল্টাপাল্টি দোষারোপের পর দুই দেশই প্রকাশ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, ভারতের বিদেশ মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্র মন্ত্রী হি ওয়াং ই পুনরায় এই বলে আশ্বস্ত করেন যে ৬ই জুন দুই দেশের সিনিয়র কমান্ডারদের মধ্যে উত্তেজনা প্রশমন ও বিরোধ অবসান নিয়ে যে সমঝোতা হয়েছে তা তারা আন্তরিকতার সাথে বাস্তবায়ন করবেন।

ছবিতে কী দেখা যাচ্ছে?
ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা এj টুইট বার্তায় বলেছেন গালওয়ান উপত্যকায় এলএসি-তে (প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়) ভারতের অংশে দেড় কিলোমিটার ভেতরে একটি বড় চীনা শিবির দেখা যাচ্ছে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যমও ভারতীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে বলছে ১৫ই জুনের সংঘাত এবং তার আগে অনুষ্ঠিত দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠকের মাঝখানে কোন একটা সময়ে চীন এই স্থাপনা তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। বিরোধপূর্ণ যে এলাকায় সংঘর্ষ হয়েছিল সেখানে মে মাসে তোলা স্যাটেলাইট ছবিতে এই স্থাপনাগুলো ছিল না। সাবেক ভারতীয় কূটনীতিক এবং লাদাখ বিষয়ে বিশেষজ্ঞ পি স্টবডান সংবাদমাধ্যম বলেছেন এই নির্মাণ উদ্বেগজনক। ভারত সরকার কোন ছবি প্রকাশ করেনি বা এ বিষয়ে কোন মন্তব্য করেনি। কাজেই গোটা বিষয়টার মূল্যায়ন করা কঠিন। তবে বেসরকারি একটি সংস্থার প্রকাশ করা এই ছবি থেকে দেখা যাচ্ছে যে চীন অবকাঠামো তৈরি করেছে এবং পেছু হঠেনি।

২২শে জুন ২০২০য়ে তোলা গালওয়ান উপত্যকার স্যাটেলাইট ছবি

এই ছবি থেকে বলা হচ্ছে দুই দেশের সেনা অধিনায়কদের মধ্যে বৈঠকের পর গালওয়ান উপত্যকায় চীন এই নির্মাণকাজ চালিয়েছে। এলাকায় পরিস্থিতি এখনও খুবই উত্তেজনাপূর্ণ” বলে বর্ণনা করা হচ্ছে। গালওয়ান উপত্যকা এলাকায় প্রায় ১৪ হাজর ফুট (৪ হাজার ৩০০ মিটার) উচ্চতায় দুর্গম পাহাড়ী চূড়ায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের সময় হিমাঙ্কের নিচে তাপমাত্রায় গালওয়ান নদীত পড়ে ২০জন ভারতীয় সৈন্যের নিহত হবার খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আরও অন্তত ৭৬জন ভারতীয় সেনার আহত হবার খবরও দেয়া হয়। চীনের পক্ষে হতাহত সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। দুই দেশের সেনারা এই সংঘর্ষে কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি, কারণ ১৯৯৬ সালের এক চুক্তিতে ওই এলাকায় বন্দুক বা কোন আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক ব্যবহার না করার ব্যাপারে দুই দেশ একমত হয়েছিল।মে মাসে তোলা ছবিতে গালওয়ান নদীর কাছে কোন অবকাঠামো দেখা যায়নি।

বিরোধপূর্ণ এলাকাঃ চীন ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকা যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হিসাবে পরিচিত সেখানে সীমান্ত স্পষ্টভাবে চিহ্ণিত নয়। সেখানে নদী, হ্রদ ও বরফঢাকা পাহাড় থাকার কারণে এই নিয়ন্ত্রণ রেখা সুনির্দিষ্ট থাকে না, তাতে বদল ঘটতে পারে। পৃথিবীর দুটি সবচেয়ে বড় সেনাবাহিনী সীমান্তের একাধিক জায়গায় বিভিন্ন সময়ে মুখোমুখি সংঘাতে লিপ্ত হয়েছে। ভারতের অভিযোগ চীন লাদাখের গালওয়ান উপত্যকায় হাজার হাজার সৈন্য পাঠিয়েছে এবং তাদের অভিযোগ চীন সেখানে ভারতের ৩৮ হাজার বর্গ কিলোমিটার (১৪,৭০০ বর্গ মাইল) এলাকা অধিকার করে রেখেছে। এই সীমান্ত নিয়ে দুদেশের মধ্যে গত তিন দশক ধরে চলা বিরোধের বহু দফা আলোচনার পর এখনও সমাধান হয়নি। তবে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে একটাই – ১৯৬২ সালে- যে যুদ্ধে শোচনীয় পরাজয় মেনে নিতে হয় ভারতকে। উত্তর পূর্বে সিকিম রাজ্যের সীমান্তে মে মাসে ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে শারীরিক সংঘর্ষ হয়েছে। এর আগে ২০১৭ সালে ডোকলামে সীমান্তবর্তী সড়ক নিয়ে বিরোধে দুই দেশের মধ্যে সংঘাত হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 9 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 day আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক