হোম
আন্তর্জাতিক

 চীনের প্রস্তাবেও রোহিঙ্গা সংকট সাড়া দিচ্ছে না মিয়ানমার 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২০ ৮:৪৯ পূর্বাহ্ণ

Rohinga-mknewsbd

ফাইল ছবি

রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে মধ্যস্থতাকারী হিসেবে চীন নানা প্রস্তাব দিলেও কোনো প্রস্তাবেই সাড়া দিচ্ছে না মিয়ানমার। ফলে এ সংকট নিরসনে চীনের কোনো উদ্যোগ এখনো কাজে আসেনি। অনিশ্চয়তায় কাটেনি রোহিঙ্গা সংকট। কূটনৈতিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সরকার বলছে, চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলাপ চালিয়ে যাওয়ার পাশপাশি রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। নতুন বছরেও মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে কূটনৈতিক তৎপরতা চালাবে বাংলাদেশ। অন্যদিকে চীনের প্রস্তাবে সাড়া না দিয়ে রোহিঙ্গা ইসু্যতে বারবরই মিথ্যা তথ্য ও নেতিবাচক মনোভাব দেখিয়ে যাচ্ছে মিয়ানমার। চীনকে বিষয়টি অবহিত করে এর জবাবও চেয়েছে বাংলাদেশ। এদিকে চলতি জানুয়ারি মাসে আবারও ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রম্নপের বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এই বৈঠককে সামনে রেখে প্রত্যাবাসন ইসু্যতে চীন আরও কয়েকটি নতুন প্রস্তাব দিতে যাচ্ছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে চীন বাংলাদেশ ও মিয়ানমারকে এখন পর্যন্ত এক ডজনের বেশি প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাব ছিল মূলত রোহিঙ্গাদের আস্থা অর্জন করা এবং কীভাবে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা যায় এবং এই সংকট কীভাবে কাটানো যায়, সে বিষয়ে।
তিনি বলেন, ‘বাংলাদেশ চীনের এসব প্রস্তাবে বরাবরের মতো ইতিবাচক সাড়া দিয়েছে, তবে মিয়ানমারের সাড়া না পাওয়ায় এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। আমরা চীনের কাছে জানতে চেয়েছি, মিয়ানমারকে কেন রাজি করানো যাচ্ছে না? বেইজিংয়ের আহ্বানে আবারও ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রম্নপের বৈঠক হতে যাচ্ছে। দেখা যাক, নতুন কী প্রস্তাব তারা আনছে।’

এই কর্মকর্তা আরও বলেন, এর আগে দুইবারের প্রচেষ্টায় একজন রোহিঙ্গাকেও রাখাইনে ফেরত পাঠানো যায়নি। এর মূল কারণ, মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের অনাস্থা। মিয়ানমারকে শুরুতে রোহিঙ্গাদের আস্থা অর্জন করতে হবে। এদিকে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মুখে ফেরত নেওয়ার কথা বললেও মিয়ানমারের মধ্যে আন্তরিকতার অভাব রয়েছে।

চীনের প্রচেষ্টা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনায় চীন যুক্ত হয়েছে। তারা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখনো কোনো প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি। তবে আমরা আশাবাদী। ড. মোমেন বলেন, ‘চীনসহ সকল দেশ এক বাক্যে বলেছে, রোহিঙ্গাদের ফেরত যাওয়া উচিত। কিন্তু মিয়ানমার মানছে না। এ বিষয়ে সবাই এখন একমত যে, রোহিঙ্গারা এখানে থাকলে সন্ত্রাসের জন্ম হবে, যা গোটা বিশ্বের জন্য হুমকি সৃষ্টি হবে। চীন মিয়ানমারে ব্যবসা করতে চায়। কিন্তু এ সংকট জিইয়ে রেখে তারা লাভবান হতে পারবে না। সূত্র জানায়, মিয়ানমারকে দেওয়া প্রস্তাবে চীন বলছে, কক্সবাজারের শিবিরগুলোতে বসবাস করা রোহিঙ্গাদের প্রতিনিধিদের রাখাইনে নিয়ে যাওয়া হোক। সেখানে গিয়ে নিরাপত্তাসহ সার্বিকভাবে ইতিবাচক পরিবেশের উপস্থিতি দেখতে পেলে তারা নিজেদের পরিবারসহ রোহিঙ্গাদের জানাবে। তখন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আস্থা ফিরে পাবে এবং রাখাইনে মিয়ানমারে ফেরত যাবে। এ ধরনের আরও অনেক প্রস্তাবই চীন দিয়ে যাচ্ছে। কিন্তু নেপিডো ইতিবাচক কোনো সাড়া দেয়নি।

এর মধ্যে মিয়ানমারের প্রতিনিধিরা কক্সবাজারে এসে রোহিঙ্গাদের সাথে কথা বলেছে, সেখানে চীনের প্রতিনিধিরাও ছিলেন। সেখানেও নিজেদের অবস্থানে অনড় মিয়ানমার। ঘুরিয়ে ফিরিয়ে তারা বারবার বলছে, বিদেশি হিসেবেই রাখাইনে ফিরতে হবে রোহিঙ্গাদের। তবে নাগরিকত্ব নিয়ে ফেরার ব্যাপারে অনড় রোহিঙ্গারা। এদিকে আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এর আগে গত ১১ ও ১২ ডিসেম্বর কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, দ্বিপক্ষীয়ভাবেই এই সংকটের সমাধান করতে হবে। তা না করতে পারলে সমস্যা আরও বাড়বে। তবে বন্ধুত্বের জায়গা থেকে চীন সবসময়েই এই সংকট সমাধানে কাজ করে যাবে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমার সেনারা সন্ত্রাসবিরোধী অভিযানের নামে নির্মম নির্যাতন শুরু করে। এরপর প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। পূর্বে আসা রোহিঙ্গাসহ সব মিলিয়ে বাংলাদেশের ৩৪টির বেশি শিবিরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেন। মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও রাখাইনে ফেরত যাননি। এরই মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হয় চীন।

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রম্নপের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এ মাসেও বসছেন তিন দেশের প্রতিনিধিরা। এদিকে জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার সংশ্লিষ্ট প্রতিনিধিরা ইতোমধ্যে জানিয়েছে, প্রত্যাবাসনের জন্য রাখাইনে কোনো অনুকূল পরিবেশ তৈরি করেনি মিয়ানমার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 9 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 14 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 14 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 15 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 16 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 16 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক