হোম
দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌরসভার মনাকষা মোড় থেকে প্রচুর যানজট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ নাহিদ উজ্জামান,চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জের প্রায় ২৫/৩০স্থানে তীব্র যানজটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও সংশ্লিষ্ট্ উর্দ্ধতন কর্তৃপক্ষের কোন টনক নড়ছে না বলে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বলে জানা গেছে। এতে যে কোন সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু যানজটের কারণ হিসাবে নানাবিদ কারণ থাকলে দীর্ঘদিন যাবত কোন নিরসন না হওয়ায়ায় যানজট তীব্র হতে তীব্রতর হতে আছে। সরজমিনে ঘুরে যানবাহনের চালক, যাত্রী ও বিভিন্ন পেশার মানুষের সাথে আলোচনা করে জানা গেছে সবচেয়ে যানজট চলছে শিবগঞ্জ পৌরসভাধীন শিবগঞ্জ মনাকষা মোড়, কারবোলা মোড়, ইসরাইল মোড়,ডায়বেটিকস হাসপাতাল মোড়, শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মোড়,কোটবাজার মোড়,পুরাতন পৌরসভা মোড়সহ আরো কয়েকস্থানে দীর্ঘদিন যাবত যানজট চলছে। ফলে একদিকে যেমন বাড়ছে দূর্ঘটনা, অন্যদিকে তেমনি বিঘ্ন ঘটছে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষে।
কারণ তারা সময় মত নিজ নিজ গন্তব্য স্থানে পৌঁছতে পারে না।শিবগঞ্জ বাজারের মনাকষা মোড়ে যানজটের অন্যতম কারণ হলো মূল রাস্তার পার্শে ঘন ঘন দোকান ও হোটেল থাকা। হোটেলের আবর্জনা রাস্তায় ফেলা ও রাস্তা ঘেঁষে হোটেলের চুলা জ্বালানো ও খড়ি রাখা। যানবাহন গুলোকে স্থানীয় দোকানদাররা দাঁড়াতে না দিয়ে অস্থির করে তোলা। ফলে যানবাহন বিশেষ করে শত শত অটো রাস্তার ্উপর দীর্ঘক্ষন ধরে দাঁিড়য়ে থাকে। শুধু এখানেই নয় , শিবগঞ্জ ডায়বেটিকস হাসপাতালের সামনেও একই ভাবে মাহেন্দ্র,অটো, অটো রিক্সা সহ বিভিন্ন যানবাহন রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। ফলে সেবা নিতে আসা রোগীরা হাসপাতালে ঢুকতে হিমশিম খাচ্ছে।অন্যদিকে পুরাতন পৌরসভা মোড়, কারবালা মোড়, তর্তীপুর মোড়, ইসরাইল মোড়, হাসপাতাল মোড়, কোট বাজার মোড়ে একই সমস্য বিরাজমান।
যদিও শিবগঞ্জ পৌরসভা বিভিন্ন স্থানে পৌরসভার পক্ষ থেকে ১৬জন ট্রাফিক সকাল আটটা শুরু করে দুই শীফটে রাত আটটা পর্যন্ত দায়িত্ব পালন করে। এ ব্যাপারে শিবগঞ্জ পৌরসভার সচিব মোবারক হোসেন বলেন আমি কয়েকদিন বিভিন্ন দোকানদার ও হোটেলের মালিাককে রাস্তার পাশ থেকে চুলা সরিয়ে নিতে ও রাস্তায় আবর্জনা ফেলতে নিষেধ করলেও তারা কর্নপাত করছে না। পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, আইন অনুযায়ী রাস্তার পার্শে হোটেলের চুলা ও খড়ি থাকতে পারে না। তাছাড়া রাস্ত্াার দুই পাশে তিনফিট করে জায়গা খালি রেখে দোকানপাট তুলতে পারবে । কিন্তু স্থানীয়রা মূল রাস্তার পাশ ঘেষেই দোকান পাট তৈরী করে রেখেছে। তাছাড়া সাধারণ যাববাহন চালক ও যাত্রীরা আমাদের ট্রাফিকদের সঠিক মূল্যায়ন করছে না। তাই আমি সংস্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করছি যে শিবগঞ্জ পৌরসভার কয়েকটি মোড়ে একজন করে পুলিশ দেয়া হোক । তাছাড়া শিবগঞ্জ পাগলা নদীর উপর ক্ষতিগ্রস্থ বেলী ব্রীজ এলাকায় প্রায় প্রতিদিনই প্রায় দুই কিলোমিটার জুড়ে ঘন্টার পর ঘন্টা যানজন লেগেই থাকছে। যেদিকে প্রশাসনের কোন দুষ্টি নেই বলে অনেক্রে অভিযোগ।
অন্যদিকে কানসাট বাজার , কানসাট ব্রীজ এলাকা, চামা বাজার, মনাকষা ঈগগাহ মোড়,দূর্লভপুর বাজার,আদিনা কলেজ মোড়, রানীহাট্টি বাজার এলাকা, ছত্রাজিতপুর বাজার এলাকা, কানসাট গোপালনগর মোড় সহ উপজেলিার প্রায় ৩০টি স্থানে র্দীর্ঘ দিন যাবত যানজট লেগেই থাকছে। অনেকের মন্তব্য লাইসেন্সবিহিন অটো অতিরিক্ত বেড়ে যাওয়ায় যানজটের অন্যতম কারণ। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলো নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন শিবগঞ্জ পৌরসভার যানজট নিরসনে মূল দায়িত্ব পৌরসভার মেয়রের। তিনি তো পৌরসভাতে প্রায় ১৬জন ট্রাফিক মোতায়েন রেখেছেন। সাময়িকভাবে কিছুটা সমস্য হলেও স্থায়ী কোন সমস্য হয়না। তাছাড়া উপজেলাা অন্যান্য স্থানে তেমন কোন যানজট নেই। বিশেষ কারণে বিশেষ বিশেষ স্থানে যানজট হলে আমরা সংবাদ পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে থাকি। তাছাড়া স্থানীয় প্রতিটি ইউনিয়ন পরিষদকে সার্বিক দেখা শুনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন কোন এলাকার সমস্যাবলীর ব্যাপারে কোন লিখিত অলিখিত অভিযোগ করলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 13 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 22 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 22 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক