হোম
দুর্ঘটনা

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ যাত্রী নিহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুঘটনায় নাবিল নৈশ্য কোচের ৫ জন যাত্রী নিহত হয়েছেন ও অন্তত ১৫ জন আহত হয়েছেন

দিনাজপুর- ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আম ও বালু বোঝাই দুইটি ট্রাকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের নৈশ কোচের ধাক্কায় কোচের ৫ জন যাত্রী নিহত হন ও অন্তত ১৫ জন আহত হন।

শনিবার ( ১৪ জুন) রাত ১২ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট পৌরশহরের নূরজাহানপুর এলাকার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।,
নিহত ব্যক্তিরা হলেন,পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনা সদস্য এরশাদ হোসেন (রাসেদ)(২৫), একই উপজেলার হাসেমের মেয়ে তামান্না আক্তার (২৫), বাসের সুপারভাইজার নওগাঁ সদরের পারমিকার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৭), ঢাকা আমিন বাজার রাহাদ মিয়া।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদেরকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর ও বগুড়াসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী একজন জানান, আম বোঝাই একটি ট্রাকের ঢালার (ক্যাবিনের পিছনের অংশ) ত্রুটি দেখা দেয়। রাস্তার পাশে দাঁড় করিয়ে ট্রাক থেকে আমের ক্যারেট রাস্তার পাশে রাখার কাজ চলছিল।

তার কিছু সময় পর আরও একটি বালু বোঝাই ট্রাকের চাকা বিকল হওয়ায় ট্রাকটির চাকা পরিবর্তনের কাজ করছিল। হঠাৎ একটি যাত্রীবাহী কোচ প্রথমে আমের মিনি ট্রাক এবং পরে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচটির বাম অংশ বালু বোঝাই ট্রাকের ঢালার ভিতরে অর্ধেক অংশ ঢুকে যায় এবং কোচটির বাম অংশ সামনে থেকে অন্তত ১৫টি সিট দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চালানোর কারণে ও ঘুম জাগার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে । পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
হাকিমপুর- ঘোড়াঘাট সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহ বলেন, আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।

৩টি গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে এবং মৃতদেহ গুলোর পরিচয় সনাক্তকরণের চেষ্টা চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ মর্মান্তিক দুর্ঘনায় এখন পর্যন্ত ১ জন নারী ও ৪ জন পুরুষের মৃত্যু হয়েছে। ও অন্তত ১৫ জন আহত হন ।

নিহতদের সুরতহালের কাজ চলছে। নিহত ও আহতদের সবার পরিচয় এখন জানা সম্ভব হয়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 7 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক