হোম
নির্বাচিত কলাম

ঘূর্ণিঝড় বুলবুল তিনজন নিহত বিধস্ত বহু বাড়িঘর প্লাবিত অনেক এলাকা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৯ ৮:১৮ অপরাহ্ণ

bulbul-jhor-mknewsbd

ফাইল ছবি

খুলনার উপকুলবর্তী একটি গ্রামে বিপদসংকেতসূচক লাল পতাকা ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র আঘাতে বাংলাদেশে এ পর্যন্ত তিনজন নিহত হবার খবর জানা গেছে। এরমধ্যে ঘর চাপা পড়ে পটুয়াখালীর মীর্জাগঞ্জে একজন এবং খুলনার দাকোপে একজন মারা গেছেন। এছাড়া খুলনার দীঘলিয়াতে গাছ চাপা পড়ে আরেক ব্যক্তি মারা গেছেন বলে জানা গেছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আঘাত হানার পর ‘বুলবুল’ ক্রমশ দুর্বল হয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন সাতক্ষীরা অতিক্রম করে মংলা-বাগেরহাটের দিকে অগ্রসর হয়েছে। সেজন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে উপকূলীয় জেলায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় যেসব জায়গায় ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হেনেছে, সেসব জায়গায় ইতিমধ্যে উদ্ধারকাজ এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। এছাড়া কয়েক লক্ষ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় অনেক জেলায় এখন ভারি বৃষ্টিপাত হচ্ছে

দক্ষিণাঞ্চলীয় অনেক জেলায় এখন ভারি বৃষ্টিপাত হচ্ছে

খুলনার দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, সেনহাটিতে ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন আলমগীর হোসেন নামে এক ব্যক্তি। ভোরের দিকে গাছ চাপা পড়ে আহত হবার পর খুলনা সদর হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। এছাড়া খুলনার আরেক থানা দাকোপে প্রমীলা মণ্ডল নামে একজন নারী ঘর চাপা পড়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন জানিয়েছেন, গত রাতে সেখানে ঝড়ে ঘর চাপা পড়ে মারা গেছেন হামেদ ফকির নামে একজন জেলে। ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেছে আবহাওয়াবিদ বজলুর রশীদ বিবিসিকে জানিয়েছেন, সকাল ছয়টায় বাগেরহাট, বরিশাল এবং পটুয়াখালীতে আঘাত হানার পর, বুলবুল এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। বিকেল নাগাদ দেশের উত্তর পূর্ব অঞ্চল হয়ে এটি ভারতের ত্রিপুরার দিকে চলে যাবে বলে তিনি জানিয়েছেন। তবে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি যাবার কারণে বাতাসের গতি কমে গিয়ে বুলবুল অনেকটাই দুর্বল হয়ে গেছে বলে জানিয়েছেন মিঃরশীদ। এদিকে, দুর্বল হয়ে যাবার আগে দক্ষিণাঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম। এর মধ্যে খুলনার কয়রা উপজেলায় দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগর উপজেলার পাঁচটি গ্রাম এবং আশাশুনি উপজেলার অন্তত তিনটি গ্রামে কয়েক হাজার কাঁচা ঘর ভেঙে গেছে। সেই সঙ্গে শ্যামনগরের অনেক মাছের ঘের ও ধান ক্ষেতের আল ডুবে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম সূত্রে আরো জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ঝড়ে ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক