হোম
অপরাধ

গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ হামলা,ঘরবাড়িতে অগ্নিসংযোগ।

মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

গাইবান্ধায় জমি দখলকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী ও দেবরকে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোছাঃ আছমা বেগম (৩৮), স্বামী নুরে আলম। তারা গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নারায়নপুর (সুখনগর) এলাকার বাসিন্দা। গাইবান্ধা থানায় দায়ের করা এজাহারে তিনি উল্লেখ করেন, তার স্বামীসহ পরিবারের নামে বৈধ দলিলমূলে দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি জবরদখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

এজাহার সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৪টার দিকে ডি.বি রোড ও আশপাশের এলাকার মতিয়ার রহমান (৬২), মেরী বেগম (৫৫), মোশাররফ হোসেন মশিউর (২৬), মিজানুর রহমান মিজান (৩৫), বিপুল মিয়া (৩৮), বাবুল মিয়া (৪২), রুবেল মিয়া (২৫), বাচ্চু মিয়াসহ ৮–১০ জনের একটি সশস্ত্র দল লাঠি, রামদা, চাপাতি, ছোরা, লোহার রড ও শাবল নিয়ে বসতবাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা টিনের ঘর, রান্নাঘর ও গোয়ালঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বাধা দিতে গেলে আসামিরা মোঃ নুরে আলম ও তার ভাই গোলাম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

আহতদের প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকার পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে গোলাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

এ ঘটনায় গাইবান্ধা থানায় হত্যা চেষ্টা, দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও জমি দখলের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও মতিয়ার রহমান প্রতিবন্ধী মাহবুব ও এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেধাবী ছাত্র আশরাফ আলীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করার চেষ্টা করছেন, যা নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।এ বিষয়ে গাইবান্ধা থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 1 day আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 1 day আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক