হোম
নির্বাচিত কলাম

গণস্বাস্থ্য নগর হাসপাতালে মাত্র এক লাখ টাকায় ব্যয়বহুল সেরিব্রাল পলসির চিকিৎসা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২০ ৯:২০ পূর্বাহ্ণ

গণস্বাস্থ্য নগর হাসপাতালে মাত্র এক লাখ টাকায় ব্যয়বহুল সেরিব্রাল পলসির চিকিৎসা-এম কে নিউজ

ফাইল ছবি

গণস্বাস্থ্য নগর হাসপাতালে মাত্র এক লাখ টাকায় ব্যয়বহুল সেরিব্রাল পলসি রোগের চিকিৎসা করা হয় বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে অবিস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত সেরিব্রাল পলসি রোগের সার্জিক্যাল চিকিৎসা সংক্রান্ত সেমিনারে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সেরিব্রাল পলসি হচ্ছে নবজাতকদের একটি বিশেষ রোগ। যা জন্মের সময় খিঁচুনির কারণে হয়ে থাকে। আমাদের দেশে এ রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এ রোগে আক্রান্ত শিশুর সার্জিক্যাল অপারেশন করতে হাসপাতালভেদে ৩-৪ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু গণস্বাস্থ্য নগর হাসপাতালে যে কেউ মাত্র এক লাখ টাকায় এ চিকিৎসা করাতে পারবে।

তিনি আরো বলেন, অশিক্ষা, দারিদ্র্য ও নারীর প্রতি অবহেলার কারণে আমাদের দেশে এ রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গর্ভে থাকাকালীন নবজাতক যদি পর্যাপ্ত পুষ্টি না পায় বা ভূমিষ্ট হওয়ার পর শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় তাহলে এ রোগ হতে পারে। তাই এটিকে প্রতিরোধ করতে গর্ভবতী মায়ের যত্ম নিতে হবে। তারপরও কারো সন্তান এ রোগে আক্রান্ত হলে ভেঙে পড়ার কোনো কারণ নেই। সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

সেমিনারে অন্য বক্তরা বলেন, সেরিব্রাল পলসি হলো মস্তিষ্কের আংশিক কার্যক্ষমতা হারানো। জন্মের পর অনেক সময় নবজাতক খিঁচুনির কারণে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না। এতে তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের রোগে আক্রান্ত শিশুরা অন্যদের তুলনায় হাবা-গোবা হয়ে থাকে। অনেক শিশু বড় হওয়ার পরও তাদের মুখ দিয়ে লালা পড়ে, ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না, অনেকে ঠিকভাবে কথা বলতে পারে না, শক্ত খাবার খেতে পারে না, রোগের তীব্রতা বেশি হলে তরল খাবারও খেতে পারে না। তবে এ রোগে আক্রান্ত শিশুর সবগুলো লক্ষণই যে থাকতে হবে এমনটা না।

তারা আরো বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা প্রতি এক হাজার শিশুর মধ্যে ৩ দশমিক ৫ জন এ রোগে আক্রান্ত হয়। যা অন্যান্য দেশের তুলনায় প্রায় দেড় গুণ বেশি। এসব শিশুর মাথার খুলি তুলনামূলক ছোট থাকে। ফলে তাদের মস্তিষ্কও অন্যদের মতো বড় হয় না। মস্তিষ্কে সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে এ রোগ ভালো করা যায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 7 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 13 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক