হোম
নির্বাচিত কলাম

গণস্বাস্থ্য কেন্দ্র প্লাজমা সেন্টার উদ্বোধন করতে যাচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২০ ৯:০৭ অপরাহ্ণ

গণস্বাস্থ্য কেন্দ্র প্লাজমা সেন্টার-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্র প্লাজমা সেন্টার উদ্বোধন করতে যাচ্ছে। করোনামুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করে আক্রান্ত রোগীদের শরীরে প্রয়োগ করার লক্ষ্যে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’ উদ্বোধন করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির স্মরণে এটি উদ্বোধন করা হবে।  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ বুধবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই স্বাস্থ্য অধিদপ্তর ও সরকার ভুল পথে হাঁটছে। হাসপাতালের লাইসেন্স নিয়েই তাদের সব মাথাব্যথা। কিন্তু চিকিৎসার সহজলভ্যতা ও সুলভমূল্যে বা ক্রয় ক্ষমতার মধ্যে সেবা প্রদানের বিষয়টি তাদের চিন্তার মধ্যেও নেই।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে মানুষ অনেকাংশে দুর্বল হয়ে পড়েন। এক্ষেত্রে রোগীদের শরীরে প্লাজমা থেরাপি দেয়া হলে তারা নতুন জীবনীশক্তি ফিরে পান। কিন্তু দেশে প্লাজমা গ্রহণ ও প্রদানের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা তৈরি হয়নি। এই সুযোগে অধিকাংশ বেসরকারি হাসপাতালে ২০০ মিলিলিটার প্লাজমার জন্য রোগীদের কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে নেয়া হচ্ছে। অক্সিজেন গ্রহণের ক্ষেত্রেও একই অবস্থা।

আর তাই দেশে করোনা আক্রান্তদের চিকিৎসা সহায়তার জন্য প্লাজমা সেন্টার চালু করতে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির স্মরণে আগামী ১৫ আগস্ট ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই সেন্টার উদ্বোধন করা হবে। প্রাথমিক অবস্থায় সেখানে প্রতিদিন ২৫ জন রোগীকে প্লাজমা দেওয়া হবে। প্লাজমা সংগ্রহ ও প্রদানের জন্য বিদেশ থেকে আরো মেশিন আমদানি করা হচ্ছে। প্রতিদিন কমপক্ষে ৬০ জন রোগীকে প্লাজমা দেয়ার টার্গেট রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাজমা পাওয়া যাচ্ছে ৫ হাজার টাকায়। কিন্তু সেটি আমজনতার সবাই পাচ্ছেন না। ঘুষ দেওয়া ও একে অপরকে তদবির করো, এভাবেই চলছে। আর সে জন্যই সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে প্লাজমা সেন্টারটি চালু করতে যাচ্ছি, যোগ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি। বর্তমান পরিস্থিতিতে দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালেই প্লাজমা সেন্টার স্থাপন করা উচিত জানিয়ে তিনি আরো বলেন, এ জন্য আগে প্রশিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। সরকারের মেশিন কেনার প্রতি আগ্রহ থাকলেও সেগুলো দক্ষভাবে পরিচালনার জন্য কর্মী নিয়োগের ব্যাপারে উদাসীন। শুধু ব্যয়বহুল ও অত্যাধুনিক মেশিন থাকলেই হবে না। সেগুলোর সাহায্যে সুলভমূল্যের চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 8 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 14 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক