হোম
নির্বাচিত কলাম

খুলনা বিভাগে করোনায় সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ, কিছু জায়গায় শতভাগ পজিটিভ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুন, ২০২১ ১০:৩০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

খুলনা বিভাগে করোনায় সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ, কিছু জায়গায় শতভাগ পজিটিভ। বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিদিন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে যে হিসাব দেয়, তাতে দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলীয় খুলনা অঞ্চলে গত কয়েকদিন ধরেই টানা রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে। সেই সাথে বাড়তি রোগীর চাপ সেবা দিতে হাসপাতালগুলো রীতিমত হিমসিম খাচ্ছে। এ অবস্থায় আজ থেকে খুলনা বিভাগের সবগুলো জেলায় আরেক দফা লকডাউন বা বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। যদিও বাংলাদেশে আগামী ১৫ই জুলাই পর্যন্ত দেশব্যাপী একটি লকডাউন চলছে।

পরিস্থিতি কেন এত খারাপ?
প্রতিটি জেলাতেই হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আখতারু জ্জামান বলেছেন, রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু তার সঙ্গে মিলিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও লোকবল বাড়ছে না। ফলে পরিস্থিতি সামাল দিতে গলদঘর্ম হতে হচ্ছে তাদের। তিনি বলেন, যেহেতু রোগী বেড়েছে, জায়গা সংকুলান করতে আমাদের ফ্লোরে বেড দিতে হয়েছে। কিন্তু সমস্যা হলো আমাদের ডাক্তার নাই পর্যাপ্ত, কিন্তু নার্স আছে। আবার ওয়ার্ডবয় ও ক্লিনার নাই যত দরকার। আবার ডিউটি শেষ করে যখন ১৪দিনের জন্য কোয়ারেন্টিনে যায়, তখন কিন্তু ডাবল ম্যান-পাওয়ার দরকার হচ্ছে আমাদের।

তিনি জানিয়েছেন, এই মূহুর্তে জটিল অবস্থায় থাকা রোগীদের সিলিন্ডারের অক্সিজেন দেয়া হচ্ছে। তবে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের লাইন বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। খুলনা বিভাগে সংক্রমণের হার কত? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী খুলনা বিভাগের কোন জেলাতেই এখন সংক্রমণের হার ৩৫ শতাংশের নিচে নয়, কোথাও সেটি শতভাগ, যেমন চুয়াডাঙ্গা। বৃহস্পতিবারের তথ্যে দেখা যাচ্ছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ৪১ জন মানুষের নমুনা পরীক্ষা করে ৪১ জনেরই কোভিড-১৯ পজিটিভ এসেছে। একদনি আগেও ২৪ ঘণ্টায় ওই জেলায় নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ৯০ শতাংশের বেশি। এদিকে, কেবল জুন মাসের ২৪ দিনে খুলনা বিভাগে সংক্রমণের সংখ্যা মে মাসের তুলনায় চারগুণের বেশি বেড়েছে। মে মাসে খুলনা বিভাগে তিন হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হন, মারা গিয়েছিলেন ৭৩ জন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত ওই বিভাগে সাড়ে ১৩ হাজারের বেশি রোগী শনাক্ত হন, এ সময়ের মধ্যে মারা গেছেন ২৭১ জন।

হাসপাতালের অবস্থা কী?
সাতক্ষীরায় করোনাভাইরাস সংক্রমণ বিস্তার ঠেকাতে তিন সপ্তাহের লকডাউন শেষ হবে আজ মধ্যরাতে। কিন্তু সিভিল সার্জন কার্যালয় বলছে জেলায় সংক্রমণ কমার এখনো লক্ষণ দেখা যাচ্ছে না। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারছেন না অনেকে। সাতক্ষীরা শহরের তানভীর হোসাইন সুজন কোভিড-১৯ আক্রান্ত হবার পর এক পর্যায়ে চিকিৎসকের পরামর্শে তার হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন পড়ে। কিন্তু দুইদিন ধরে কয়েকটি হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত এক হাসপাতালে চিকিৎসকের চেম্বারে ভর্তি করা হয় তাকে। তিনি সংবাদ মাধ্যমকে বলছিলেন, আমার জ্বর কমছিল না, তখন চিকিৎসক পরামর্শ দেন হাসপাতালে ভর্তি হতে। কিন্তু একের পর এক হাসপাতালে যাই, কোথাও সিট নাই। সরকারি বেসরকারি কোন হাসপাতালে সিট পাইনি। এরপর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে স্যালাইন এবং ইনজেকশন দেয়। পরে সেখানকার একজন ডাক্তারের চেম্বারে নিয়ে ভর্তি করে আমাকে।

সেখানেও রোগীর এমন চাপ যে জরুরী অবস্থা কিছুটা সামলে ওঠার পরই মি. হোসাইনকে রিলিজ করে যখন বাড়ি পাঠানো হয়, তিনি তখনো করোনাভাইরাস মুক্ত হননি। ই বিভাগের অন্যান্য জেলা যেমন বাগেরহাট, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা বা কুষ্টিয়ার ক্ষেত্রে রোগীর সংখ্যা বাড়লে বা রোগীর অবস্থা জটিল হলে তাদের খুলনা বা যশোরে নিয়ে আসেন স্বজনেরা। এ কারণেও সেখানকার হাসপাতালগুলোতে চাপ বাড়ে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নতুন করে সব জেলায় লকডাউনঃ সংক্রমণের এমন অবস্থায় খুলনা বিভাগের যেসব জেলায় পরিস্থিতি উদ্বেগজনক ছিল না, সেখানেও বৃহস্পতিবার থেকে লকডাউন বা চলাচলে বিধিনিষেধ দেয়া হয়েছে। যদিও আগামী ১৫ই জুলাই পর্যন্ত দেশব্যাপী একটি লকডাউন জারি রয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন বলেছেন, পরিস্থিতি অনুযায়ী একেক জেলায় একেক রকমভাবে বিধিনিষেধ বা লকডাউন দেয়া ছিল। কোথাও পুরো জেলা, কোথাও উপজেলা বা পৌরসভায় ভিন্ন ভিন্নভাবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এটি আরোপ করা ছিল।

বিধিনিষেধ কীভাবে প্রয়োগ করা হচ্ছে?
এক সপ্তাহ পর পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটার পরেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে অনীহা রয়েছে। কর্তৃপক্ষ বলছে, লকডাউনের নিয়ম ভেঙ্গে চুয়াডাঙ্গা শহরের রাস্তায় বের হবার জন্য বুধবার একদিনে ভ্রাম্যমাণ আদালত ৫২টি মামলা দায়ের এবং প্রায় সাড়ে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে।
বিভাগীয় কমিশনার মি. হোসেন বলেছেন, এবারে যাতে লোকজন বিধিনিষেধ মেনে চলে সেজন্য প্রশাসন ও পুলিশের পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিনিধিদের মাঠে নামানো হচ্ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, খুলনায় সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় পরিস্থিতি মনিটরিং করছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলছেন, পরিস্থিতি বুঝে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে এখন লকডাউনের বাইরে আর কোন বড় পদক্ষেপ নিতে যাচ্ছে না সরকার।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 5 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 17 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 18 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 21 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 22 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 22 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক