হোম
ক্রিকেট

ক্রিকেট: বাংলাদেশ নারী দলের ৩জন ভারতীয় কোচ যে কারণে পাকিস্তান যাচ্ছে না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০১৯ ৬:৩০ অপরাহ্ণ

women-cricket-mknewsbd

ফাইল ছবি

২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি নেয়ার সময় বাংলাদেশের নারী ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও পাকিস্তানের নারী ক্রিকেট দলের মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজে বাংলাদেশ দলের সাথে থাকছেন না দলটির ভারতীয় কোচদের ইউনিট। নারী দলের কোচ অঞ্জু জৈন, সহকারী কোচ দেবিকা পাল শেখর ও ট্রেনার কবিতা পাণ্ডে এই পাকিস্তান সফরের অংশ হচ্ছেন না, বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা। তবে পাকিস্তানে সফরের বিষয়ে ভারতীয় এই তিনজন কোচ বোর্ডকে আলাদাভাবে কিছু জানায়নি বলে দাবি করেছেন “তবে হ্যাঁ, কিছু বিষয় তো অবশ্যই আছে।” তবে সেই কিছু বিষয় নিয়ে মুখ খোলেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। মি. সুজন বলছেন, “আসলে কোচরা অপারগতা প্রকাশ করেন নি। আমাদের দুইটা টিম একই সাথে যাচ্ছে একটা যাচ্ছে পাকিস্তান একটা শ্রীলঙ্কাতে। আমরা ভাগ করে দিয়েছি কে কোথায় যাবে। কিন্তু পাকিস্তানের যে সফর সেখানে জাতীয় দল যাচ্ছে, আর শ্রীলঙ্কায় যাবে এমার্জিং দলের মোড়কে, অনূর্ধ্ব ২৩ নারী ক্রিকেট দল।তিনি যোগ করেন, “এখানে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাদের পাকিস্তান সফরের দলের সঙ্গে না পাঠিয়ে শ্রীলঙ্কা পাঠানোর।”ইমার্জিং ক্রিকেট দলও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। মূলত আমরাই এই তিন ভারতীয় নারী কোচকে পাকিস্তান সফরে পাঠাচ্ছি না।”জাতীয় দলের কোচ কেন অনূর্ধ্ব ২৩ দলে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল বিবিসি বাংলাকে বলছেন, “নারী ক্রিকেট দলের কোচদের কোনো চাওয়া-পাওয়া ছিল না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজ উদ্যোগে তাদের শ্রীলঙ্কা পাঠাচ্ছে।”যেহেতু আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট হবে শ্রীলঙ্কায়, তাই আমরা তাদেরকে সেখানে দিচ্ছি। এটা আমাদের নারী উইং ও বোর্ডের সিদ্ধান্ত।”জাতীয় দলের বদলে এমার্জিং দলের মোড়কে, অনূর্ধ্ব ২৩ নারী ক্রিকেট দলের সাথে প্রধান কোচরা যাচ্ছেন – এই ব্যাপারটা একটু ঘোলাটে নয় কি? মি.চৌধুরী বলেন, “নিশ্চয়ই এর পেছনে বিভিন্ন কারণ আছে, আমরা বোর্ড থেকেই এটা করেছি, ওনাদের এখানে কোনো বক্তব্য নেই।”আমরা স্বীকার করি আর না করি কিছু সমস্যা তো আছেই। পরিস্থিতির কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এটা ততটা সহজ পরিস্থিতি না।

পাকিস্তান সফরে বাংলাদেশ নারী দলের সাথে নেই প্রধান কোচ

পাকিস্তান সফরে বাংলাদেশ নারী দলের সাথে নেই প্রধান কোচ

নেপথ্যে ভারত-পাকিস্তান ইস্যু? যেহেতু বাংলাদেশের নারী ক্রিকেট দলের তিনজন কোচই ভারতীয় নাগরিক, তাই পাকিস্তান সফরে কূটনৈতিক কিছু দিক আছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান রাজনৈতিক সংকটের মাঝে, কোনো ভারতীয় যদি পাকিস্তানে সফর করতে চায় সেক্ষেত্রে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হয়। তাই সেই জটিল প্রক্রিয়া এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা।
ভারত ও পাকিস্তানের মধ্যে অগাস্ট মাস থেকেই রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। কাশ্মীরে ৩৭০ ধারা উঠিয়ে নেয়ার পর থেকেই দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পকে ফাটল দেখা গিয়েছে। ভারতের এনডিটিভি, দ্য হিন্দুর মতো গণমাধ্যমে বাংলাদেশের ভারতীয় কোচদের পাকিস্তান সফরে না যাওয়ার খবর এভাবে এসেছে, কাশ্মীর ইস্যুতে চলমান দুদেশের রাজনৈতিক টানাপোড়েনের ভেতর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নারী দলের সাথে পাকিস্তানে ভারতীয় কোচদের ইউনিটকে পাঠাচ্ছে না। পাকিস্তান সফরে কোচের দায়িত্ব পালন করবেন সাবেক কোচ দিপু রয় চৌধুরী। দলের ম্যানেজার হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। সাথিরা জাকির জেসি পাঁচ বছর পর জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন। তিনি মনে করেন, ভারতীয় কোচদের না থাকাটা ছন্দে প্রভাব ফেলতে পারে। তবে দিপু রয় চৌধুরী নারী দলের সাথে আগে দীর্ঘদিন কাজ করেছে তাই এটা নতুন না।
“যারা এখন কোচ বিশেষ করে দিপু রয় চৌধুরী, তিনি বহু বছর নারী দলের কোচ ছিলেন, ওনার জন্য বা ক্রিকেটারদের জন্য এটা নতুন কিছু নয়।”যেহেতু ওনারা ইন্ডিয়ান পাকিস্তানের ভিসা নিয়ে কিছু জটিলতা থাকতে পারে, তাই আমরা দিপু স্যারের ওপর নির্ভর করছি। আশা করছি এটা পুষিয়ে নেয়া যাবে,” বলছিলেন সিনিয়র ক্রিকেটার জেসি। এদিকে সফরে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিতে আইসিসির নজরদারি থাকবে বলে বিবিসিকে জানিয়েছেন জাভেদ ওমর। তিনি বলেন, পাকিস্তানে দীর্ঘদিন খেলা বন্ধ। এখন শ্রীলঙ্কা গিয়েছে। “তাই আমাদেরও রাজি হওয়া। আইসিসিও বিষয়টা নজরে রাখবে।”পাকিস্তার সফরে তিনটি টি-য়েন্টি এবং দুইটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।পাঁচটি ম্যাচই লাহোর গাদ্দাফী স্টেডিয়ামে হবে। আগামী ২৬শে অক্টোবর থেকে সিরিজ শুরু হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 52 seconds আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 7 minutes আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 23 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 24 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 24 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক