admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ১০ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১ টায় অফিসার্স ক্লাবে আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার,কৃষি অফিসার সম্পা আক্তার,জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম চাষী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন।
আইনশৃঙ্খলা মিটিংয়ে উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বরোপ করা হয়।আলোচনার শুরুতে গত ২৬শে ডিসেম্বর রাজারহাট উপজেলার ইউপি নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যানদের কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এবং রাজারহাট থানার ওসি রাজু সরকার প্রমুখ।রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিক বৃন্দ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||