হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১১০ বছর বয়সেও চোখে চশমা ছাড়া পবিত্র কোরআন পড়েন। 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২০ ১০:৫৯ অপরাহ্ণ

ভূরুঙ্গামারীতে ১১০ বছর বয়সেও চোখে চশমা ছাড়া পবিত্র কোরআন পড়েন-এম কে নিউজ

ফাইল ছবি

মোঃহারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিস রংপুর। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১১০ বছর বয়সেও চোখে চশমা ছাড়া পবিত্র কোরআন পড়েন উপজেলার একমাত্র প্রবীন ব্যক্তি তফিল উদ্দিন মুন্সি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম তফিল উদ্দিন, পিতা মৃত উমেদ আলী, জন্ম তারিখ ২৯ নভেম্বর ১৯১১।

সে মতে বর্তমানে তার বয়স ১১০ বছর। উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কানিপাড়া গনাইরকুটি (চৌধুরী বাজার) গ্রামে তার বাড়ি।এলাকাবাসী ও স্বজনদের দাবি, পরিচয়পত্রে জন্ম সাল ভুল রয়েছে। তার প্রকৃত বয়স ১৩০ বছর। তার পরিচয়পত্রে জন্ম তারিখ অনুযায়ী তিনি একাধারে তৎকালীন বৃটিশ, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক। তার বাড়িতে খোঁজ নিতে গেলে বৃদ্ধ তফিল উদ্দিনকে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে দেখা যায়।পাঁচ ছেলে ও পাঁচ মেয়েসহ দশ সন্তানের পিতা তফিল উদ্দিন। অবশ্য তাঁর স্ত্রী ১৯৯২ সালে ও বড় ছেলে ২০০০ সালে মারা গেছে । তিনি এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন। তবে বর্তমানে বয়সের ভাড়ে চলাফেরা করতে না পারলেও দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ও কোরআন তিলাওয়াত করেন। চশমা ছাড়াই সবকিছু ভালভাবে দেখতে পান। নিয়মিত ফজরের নামাজের পর খালি চোখে কোরআন শরীফ তেলোয়াত করেন। শতবর্ষী এই মানুষটি এখন ভূরুঙ্গামারীতে আলোচনার বিষয় হয়ে দারিয়েছে।

দুর-দুরান্ত থেকে বহু মানুষ তাকে দেখতে ও দোয়া নিতে আসেন।আলাপচারিতায় তফিল উদ্দিন জানান, যুবক বয়স থেকে তিনি আবাদী জমির ধানের ঢেঁকি ছাটা চালের ভাত, নদী ও খাল বিল থেকে মারা দেশী মাছ, বাড়িতে পালিত হাঁস-মুরগীর গোস্ত, দুধ, দেশি মুরগী ও হাঁসের ডিম, খাঁটি সরিষার তেল, নিজের উৎপাদিত বিভিন্ন প্রকার শাক-সবজি ও প্রচুর ফল-মুল খেতেন। এই বয়সে বসন্ত রোগ ছাড়া বড় ধরনের কোনো রোগ-ব্যাধি তার হয়নি।তিনি আরও জানান, নোয়াখালি থেকে এক হুজুর এসেছিল। তার নিকট থেকেই তিনি বাংলা ও আরবী পড়া শেখেন ।

বাড়ীর পাশে মসজিদে একাধারে ৭০ বছর যাবত ইমামতি করেছেন। চর বলদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন তিনি। স্পষ্ট উচ্চাড়ণে কোরআন শরীর পড়েন তফিল উদ্দিন।তিনি পত্রিকা ও বই পড়তে পারেন। রাতে কুপি জ্বালিয়ে কোরআন শরীফ পড়ার স্মৃতি ভোলেননি আজও।তফিল উদ্দিন মুন্সি স্মৃতি চারণ করে বলেন, আমাদের একটি জমি দুধকুমার নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। আমার বাবা বলতেন এই জমির দলিল যেদিন হয়েছে। সেদিন তুমি জন্ম গ্রহন করেছো। সে মতে আমার বর্তমান বয়স ১৩০ বছর।তিনি বলেন, আমি অনেক ভালো আছি।

আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন জানান, ভূরুঙ্গামারীতে এত প্রবীণ একজন ব্যক্তি আছেন আমার সেটা জানা ছিল না। আমি যেদিন জানতে পেরেছি সেদিনই প্রবীন এই ব্যক্তিটির জন্য একটি বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করেছি।ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুননবী চৌধুরী খোকন বলেন, এই সব প্রবীন ব্যক্তি দেশ ও জাতির সম্পদ তাদেরকে অবহেলা করা যাবে না। নতুন প্রজন্ম তাদের থেকে অনেক কিছু শিখতে পাবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

দিনাজপুর পুলিশ সুপারের মাদক জুয়া জিরো টলারেন্স ঘোষণা শহরে বিভিন্ন
আইন-বিচার 7 hours আগে

কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
লাইফস্টাইল 8 hours আগে

দিনাজপুরে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন,সরাসরি ধান কিনবে সরকার
অর্থনীতি 1 day আগে

বোচাগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর সাথে প্রতারণা করার অপরাধে দুই নারীকে ১০
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের স্ত্রী স্বীকৃতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায়  শহর বিএনপির
অপরাধ 1 day আগে

বিজিবি বাধার মুখে পুশইন এ ব্যর্থ হয়ে অবশেষে ৭০ ঘণ্টা
রংপুর 1 day আগে

দিনাজপুরে আমীলীগ সন্ত্রাসী সাখাওয়াত কর্তৃক ১৩ বাড়িতে ভাংচুর ও লুটপাট
অপরাধ 1 day আগে

মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত
লাইফস্টাইল 1 day আগে

‎সুনামগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণকারী বদরুলকে আটক করেছে পুলিশ।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক