হোম
অপরাধ

কুড়িগ্রামের রাজারহাটে মাদ্রাসার ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত।

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের স্বাক্ষরিত গত ২৭ নভেম্বর জারি করা এক নোটিশে জানানো হয়, অনিবার্য কারণবশত।

আগামী ২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়।উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী সকল প্রার্থীর অবগতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান এবং অধ্যক্ষ প্রিন্সিপাল শাহিদুর রহমানের স্বাক্ষর রয়েছে।

উল্লেখ্য,গত শুক্রবার ২৬ ডিসেম্বর তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদের আবেদন ও প্রবেশপত্রে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ তুলে একাধিক আবেদনকারী মাদ্রাসার মূল ফটকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং প্রবেশপত্র বিতরণে অনিয়মসহ আর্থিক লেনদেনের ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগে তোলপাড়।

এ ঘটনার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি নিয়োগ বোর্ডের সদস্য নই। এ বিষয়ে আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কয়েকজন আবেদনকারী প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন বলে শুনেছি। আপনার মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়টি জানতে পারলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষ শাহিদুর রহমান মুঠোফোনে জানান, সভাপতির নির্দেশে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় ব্যস্ত থাকায় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 12 minutes আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 46 minutes আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 10 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 21 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক