হোম
অর্থনীতি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নটকনের বাম্পার ফলন।

রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নটকনের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে । এক সময় যা ছিল বুনোফল এখন সেটি মর্য়াদায় প্রায় ফলের বাজা আমের সমতুল্য। আগে যা বনে বাদারে অনাদরে প্রাকৃতিক ভাবে বুনোফল হিসেবে বেড়ে উঠতো। সবাই এই ফল খেত না । পাখ পাখালি আর গ্রামের দুষ্টু কিশোর কিশোরীরা বন-বাদার হতে নটকন ফল সংগ্রহ করে কিছু খেত আর বেশির ভাগ ফলই নষ্ট হত। দিন বদলে এখন‌ এই ফলের জনপ্রিয়তা বাড়ায়  চাহিদা মেটাতে ফুলবাড়ীতে নটকন চাষির সংখ্যা  দিনে দিনে বাড়ছে।

নটকন চাষ লাভ জনক হওয়ায় এখন অনেকেই নেমে পড়েছেন নটকন গাছ লাগার কাজে। ফুলবাড়ীতে উৎপাদিত নটকন স্থানীয় চাহিদা মিটিয়ে এখন দেশের বিভিন্ন জেলার ভোক্তার চাহিদা মেটাচ্ছে । ফুলবাড়ীর বিভিন্ন বাজারে  এখন নটকন ৬০-৮০ টাকা কেজি দরে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে । এবার ফুলবাড়ীতে নটকনের ফলন ভাল হয়েছে । বিভিন্ন জেলার পাইকাররা এসে কৃষকের কাছ থেকে বাগান কিনে দেশের বিভিন্ন জেলায় নটকন নিয়ে যাচ্ছেন। ভাল দাম পাওয়ায় বাগান মালিকরা খুবই খুশি। বাগান মালিক ছাড়াও যাদের  সুপারির বাগানে,ঝোপে-ঝাড়ে, এক/ দুটি  করে  নটকন গাছ প্রাকৃতিক ভাবে বেড়ে উঠেছে তারাও নটকন  বিক্রি করে ৪/৫ হাজার টাকা বাড়তি  আয় করছেন। নটকন চাষে তেমন খরচ নেই। তাছাড়া ইহা ভাল জমিতে চাষ করার প্রয়োজন নেই। ছায়া যুক্ত বা ঝোপ-ঝাড় ,জঙ্গল বেষ্টিত জমিতে নটকনের ফলন ভাল হয়।

ইহা চাষের জন্য আলাদা কোন জমির প্রয়োজন হয় না। চাষিরা সুপারির বাগানের ফাঁকে, বন , বা,ঝোপ ঝাড় বেষ্টিত জমিতে নটকনের বাগান করে থাকেন। লাগানোর ৫/৬ বছরের মধ্যে নটকন ধরতে শুরু করে । গাছের  গোড়া থেকে ছোট ডাল পর্যন্ত  প্রচুর নটকন ধরে। একটি মাঝারি গাছ থেকে  দুই থেকে আড়াই মন ও বড় গাছ থেকে দশ থেকে বারো মন নটকন পাওয়া যায়। আগে বনে -বাদারে নটকন প্রাকিতিক ভাবে ফললেও বিক্রি করার কথা কেউ কল্পনাও করতোনা ।

কিন্তূ বর্তমানে নটকন জনপ্রিয়তায় গ্রীষ্মের  অন্যান্য ফল যেমন কাঁঠাল ,আম, জাম ইত্যাদির সমান এবং ফুলবাড়ীতে হাঁড়িভাঙ্গা আমের চেয়ে বেশি দামে নটকন বিক্রি হচ্ছে। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাইকাররা নটকন নিয়ে যাচ্ছেন । বড়ভিটা গ্রামের কৃষক শৈলেন্দ্র কুমার বলেন,  তিনি ১ একর ৪০ শতক জমির সুপারি বাগানের ভিতর ৮০ টি নটকন গাছ লাগিয়েছেন। প্রতি বছর দের থেকে দুই লক্ষা টাকার নটকন বিক্রি করেন ‌। শৈলেন্দ্রর দেখাদেখি শাহজাদা মিয়া  ১ বিঘা,বাদল প্রফেসর ২বিঘা, লক্ষণ মাষ্টার  ২বিঘা  জমির  সুপারি বাগানের ভিতর  নটকন গাছ লাগিয়েছেন‌। সবাই ভাল দামে নটকন বিক্রি করে খুব খুশি। নটকনের বাগান লাভজনক হওয়ায় সবাই সুপারি বাগানের ভিতর ও ঝোপে ঝাড়ে নটকনের বাগান লাগার কাজে নেমে পড়েছেন। নটকন গাছের তেমন যত্নের প্রয়োজন হয় না।

প্রতি বছর ফল পাড়ার পর কিছু রাসায়নিক সার গাছের চারা পাশে পুঁতে দিতে হয়। পোকার আক্রমণ ঠেকাতে ফুল আসা থেকে ফল পাকা পর্যন্ত ৩/৪বার স্পে করতে হয় । নটকন ব্যবসায়ী সহিদুল ইসলাম বলেন, তিনি ফুলবাড়ীর বিভিন্ন বাগান মালিকের কাছ থেকে নটকন কিনে ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যান‌। ফুলবাড়ীর উৎপাদিত নটকন গুনে মানে ভাল হওয়ায় এর চাহিদা দেশের বিভিন্ন স্থানে দিনে দিনে বাড়ছে। ফুলবাড়ী কৃষি অফিস সুত্রে জানিয়েছে,নটকন চাষ লাভ জনক  হওয়ায় এটি সাথী ফসল হিসেবে সুপারির বাগানে, ঝোপ-ঝাড়ে, জঙ্গলে চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছেন এবং এর চাষের আওতাও বাড়ছে। কৃষি অফিস থেকে,নটকন চাষিদের সব সময় প্রোয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড় পৌর যুবলীগের হাবিবুর রহমান শিশিরকে ইয়াবাসহ গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

নাগরিক ভাবনা: তিনজন মানুষের ঋণ,কৃতজ্ঞতার ভাষা যেখানে নীরব
নাগরিক ভাবনা 13 hours আগে

বগুড়ায় শয়ন ঘরে তালা দেয়াকে কেন্দ্র করে উল্টো বাদীর বিরুদ্ধে
অপরাধ 18 hours আগে

পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে ১২ ইউপি সদস্যের অনাস্থা
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায়
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ৩ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৫০
রংপুর 1 day আগে

পঞ্চগড়ে চা পাতায় পানি মিশিয়ে ওজন বাড়ানোর অপরাধে জরিমানা।
রংপুর 2 days আগে

​পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের সাইন্স একাডেমীর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক