হোম
আন্তর্জাতিক

কী লাভ হবে বাংলাদেশের? নেপালকে রেল ট্রানজিট অনুমোদন দেবে ভারত ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ

নেপালকে রেল ট্রানজিট কী লাভ হবে বাংলাদেশের -এম কে নিউজ বিডি

ফাইল ছবি

কী লাভ হবে বাংলাদেশের? নেপালকে রেল ট্রানজিট অনুমোদন দেবে ভারত ? দু প্রধানমন্ত্রীর ফোনালাপে রেল ট্রানজিট নেপালের সঙ্গে প্রতিনিয়তই ব্যবসা বাণিজ্য বাড়ছে বাংলাদেশের এবং একে আরও গতি দিতে দুই দেশই নানা ভাবে চেষ্টা শুরু করছে যোগাযোগ বাড়ানোর। উভয় দেশের সরকারই গত কয়েক বছর ধরে চেষ্টা করছে ভারতকে নিয়ে একটি যোগাযোগ বলয় তৈরির জন্য।

ঢাকায় কর্মকর্তারা বলছেন বাংলাদেশের মংলা বন্দর ব্যবহার করতে বন্দর পর্যন্তই রেল সুবিধা চাইছে দেশটি, পাশাপাশি তাদের আগ্রহ আছে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার নিয়েও। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব গণমাধ্যমকে জানিয়েছেন যে টেলিফোনে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে রেল ট্রানজিট দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন।বাংলাদেশের মংলা বন্দর ব্যবহার করতে আগ্রহী নেপাল

রেল ট্রানজিট মানে কি বোঝানো হচ্ছে? কিভাবে হবে? কর্মকর্তারা বলছেন বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রানজিট চুক্তি হয়েছিলো ১৯৭৬ সালে যেখানে দু দেশের মধ্যে ট্রানজিট পয়েন্ট হিসেবে ছয়টি রুটের কথা বলা হয়েছিলো। তবে সাম্প্রতিক কালে এর বাইরে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর রেলস্টেশনকে পণ্য পরিবহনর জন্য নতুন ট্রানজিট পয়েন্ট হিসেবে চেয়ে আসছিলো নেপাল। যেহেতু দু দেশের মধ্যে ভারত, তাই ভারতের সম্মতির পর দশই অগাস্ট ওই প্রস্তাবে সম্মতিও দিয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীসভা বৈঠকে প্রস্তাবটির খসড়া অনুমোদন দেয়া হয়। মন্ত্রীসভার বৈঠকের পর মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে জানিয়েছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর ও ভারতের সিঙ্গাবাদের মধ্যে যে রেলপথ আছে, তাতে যুক্ত হতে চায় নেপাল। অর্থাৎ আগের ট্রানজিট অ্যাগ্রিমেন্টের মধ্যেই রোহনপুর থেকে সিঙ্গাবাদ হয়ে নেপাল তার বীরগঞ্জ পর্যন্ত ট্রানজিট সুবিধা চেয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ওঠা এই প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রীসভা। ফলে এখন দুই দেশই রোহনপুর ও সিঙ্গাবাদের মাধ্যমে রেলপথে মালপত্র আনা-নেওয়া করতে পারবে, বলছিলেন তিনি।

যেহেতু ভারতের ওপর দিয়ে আসা যাওয়া হবে তাই পুরো প্রক্রিয়ায় ভারতও জড়িত আছে বলে জানিয়েছিলেন মিস্টার ইসলাম। কর্মকর্তারা বলছেন ভারত হয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত এ রুট প্রায় ২১৭ কিলোমিটার দীর্ঘ। অথচ এখন বেনাপোল দিয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত পণ্য পরিবহনে প্রায় আটশ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আর বিরল-রাধিকাপুর দিয়ে এ দূরত্ব পাঁচশ কিলোমিটারেরও বেশি। নেপাল ইতোমধ্যেই ভারতীয় ভূখণ্ডের ওপর তাদের রেলপথ ব্যবহারের অনুমতি পেয়েছে।

কর্মকর্তারা বলছেন রোহানপুরের নতুন রুটে পরীক্ষামূলক ভাবে পণ্য পরিবহন হয়ে গেছে ২০১৭ সালেই । তখন ৩৫ হাজার টন সারের চালান নেপালে নেয়া হয়েছিলো এই রুট দিয়ে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: শামছুজ্জামান বলছেন রোহানপুর পর্যন্ত বাংলাদেশ অংশে রেললাইন প্রস্তুত আছে, এখন তাদের অংশে রেললাইন নিয়ে দ্রুততার সাথে কাজ করছে। পণ্য পরিবহনের জন্য নেপাল অনেক দিন ধরেই এ সুবিধা চাইছিলো। আমরা ধারণা করছি তাদের দিক থেকে২/৩ মাসের মধ্যে লাইন চূড়ান্ত হয়ে যাবে ভারত সীমান্ত পর্যন্ত।নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ আনবে বাংলাদেশ

বাংলাদেশের কতটা লাভ?
গোলাম মোয়াজ্জেম বলছেন শুধু নেপালকে ভিত্তি করে চিন্তা করার সুযোগ নেই, বরং নেপাল ভারত বাংলাদেশ সব কিছু মিলে চিন্তা করতে হবে। দ্বিপক্ষীয় বাণিজ্য ছাড়াও বাংলাদেশের বন্দর ব্যবহার করে নেপালের পণ্য তৃতীয় দেশে গেলে বা তৃতীয় দেশ থেকে আমদানি করলে তাতে বাংলাদেশ লাভবান হবে। পায়রা ও মংলা বন্দর মূলত নেপালকেই ব্যবহারের জন্যই দেয়া হবে। ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। রেলে পণ্য এনে বন্দরের মাধ্যমে অন্য দেশে গেলে বাংলাদেশেরই সুবিধা। আবার একই সাথে রেলপথেও রাজস্ব বাড়বে।

তিনি বলেন একটি রাজনৈতিক অঙ্গীকার তৈরি হয়েছে। কিন্তু ভারতীয় পক্ষ থেকে নোটিফিকেশন জারির আগের ধাপ চলছে এখন। দু দেশের পণ্য পরিবহন থেকে ভারতও মাশুল পাবে। সব মিলিয়ে এটুকু বলা যায় যে – আজ হোক কাল হোক বিলম্ব হলেও নেপালের জন্য ভারতের ওপর দিয়ে রেল ট্রানজিট বাস্তবায়ন করবে বাংলাদেশ, বলছিলেন মিস্টার মোয়াজ্জেম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 18 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 18 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 1 day আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 1 day আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক