হোম
নির্বাচিত কলাম

কিশোরী-তরুণীদের পথে-ঘাটে উত্ত্যক্ত করা ক্ষমা নেই এই অপরাধের।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১১:০১ পূর্বাহ্ণ

কিশোরী-তরুণীদের পথে-ঘাটে উত্ত্যক্ত করা ক্ষমা নেই এই অপরাধের-

ফাইল ছবি

কিশোরী-তরুণীদের পথে-ঘাটে উত্ত্যক্ত করা ক্ষমা নেই এই অপরাধের। উন্মত্ত হয়ে প্রাণঘাতী আঘাত করা, হত্যা ও আত্মহত্যার কয়েকটি বিয়োগান্ত ঘটনা অল্প সময়ের মধ্যে ঘটল। সাম্প্রতিকতম বিষাদমাখা নাম গুলো কণিকা, রিসা, নিতু মণ্ডল। এই সম্পাদকীয় লেখার সময় খাদিজা বেগম নার্গিস রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার স্বজন-বন্ধুপরিজন-সহপাঠী, বস্তুত ইন্টারনেটের কল্যাণে দেশে-বিদেশে অবহিত হাজার হাজার মানুষ তার জন্য প্রার্থনা করছেন যেন জীবন রক্ষা পায়, তিনি সুস্থ হন। সোমবার ৩ অক্টোবর সিলেট মুরারী চাঁদ কলেজ ভবনে পরীক্ষা দিয়ে বিকেলে ফেরার সময় ওই ক্যাম্পাসেই ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে বদরুল আলম। মাথায় আঘাত। তাই জীবন সংশয়। একজন ধরাশায়ী মেয়েকে উপর্যুপরি আঘাত করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে তা দেখে মানুষ শিহরিত হয়েছে।

হামলাকারী যুবক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগের ওই বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সম্পাদক। অনেক দিন ধরে খাদিজাকে উত্ত্যক্ত করত। প্রকাশিত তথ্য অনুসারে, সাত বছর আগে সে খাদিজাদের গ্রামের বাড়িতে কিছুদিন লজিং থেকেছে। খাদিজা তাকে বিরত করলেও সে পিছু ছাড়েনি। ২০১২ সালে শহরে উত্ত্যক্ত করার ঘটনায় গণপিটুনিও খেয়েছিল। সোমবার খাদিজাকে কোপানোর পর বদরুলকে ছাত্ররা ধরে পুলিশের হাতে দিয়েছে। যারা কোনো নারীকে ভালোবেসে পাওয়ার আকাঙ্ক্ষা করে না পেলে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে হামলা করে তাদের অনুভূতি ভালোবাসাও নয়, আকাঙ্ক্ষাও নয়- এ স্রেফ ভোগ-লালসা। এরা অপরাধী ছাড়া কিছু নয়। এদের কঠোর সাজা হওয়া উচিত। সাধারণত দেখা যাচ্ছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশ্রয়ে-প্রশ্রয়ে থাকা যুবকরা অপরাধে বেপরোয়া, ভয় পায় না। ছাত্রলীগ নামধারীদের অপরাধে যুক্ত হয়ে পড়া তো সাম্প্রতিককালে কম ঘটেনি।

বদরুল সিলেটের আদালতে ‘প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ক্ষোভে’ হামলা করার কথা স্বীকার করেছে। বিধি মোতাবেকই শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার ও তদন্তের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা যে ‘সে ছাত্রলীগের কেউ নয়’ বলে হাত ধুয়ে ফেলছেন, সেটা গ্রহণযোগ্য নয়। বদরুল অন্যত্র স্কুলে শিক্ষকের চাকরি নিলেও সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ বর্তমান কমিটিরই নেতা। এই অস্বীকৃতি প্রতারণা ও আত্মপ্রতারণার নামান্তর। ব্যক্তির অপরাধের জন্য সংগঠন দায়ী হয় না। কিন্তু সংগঠন কেন অপরাধীকে আশ্রয় দেবে আর না পারলে নিজেরা আড়াল নেবে? অস্বীকার নয়, বরং অপরাধীকে সংগঠন থেকে বের করে দিলে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াকে সাহায্য করলেই ছাত্রলীগের জন্য সঠিক কাজ হতো। সব মহল থেকেই কিশোরী-তরুণীদের উত্ত্যক্তকারী অপরাধীদের প্রতিহত করা দরকার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 1 day আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক