লতিফুল ইসলাম ফুল || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
দেশে থেকেই সফলতা অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামের তরুণ কৃষক ওসমান গনি (৩৩)। বর্তমানে তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের মালগাঁও গ্রামের পরিচিত কৃষি উদ্যোক্তা।
একসময় জীবিকার খোঁজে ঢাকা ও ভারতে গেলেও সেখানে সুবিধা না পেয়ে দেশে ফিরে আসেন। ২০১৮ সালে মাত্র ৩৩ শতক জমিতে কলা চাষ শুরু করেন। বর্তমানে তাঁর ৪ একর জমিতে রয়েছে প্রায় ৪ হাজার কলাগাছ। এ মৌসুমে তিনি ১৬ লাখ টাকার কলা বিক্রির আশা করছেন,খরচ হয়েছে ১০-১২ লাখ টাকা।
এছাড়াও আম ও লিচু চাষ করে বছরে ৬-৭ লাখ টাকা আয় করেন তিনি। আমাদের প্রতিনিধি সরজমিনে গিয়ে কৃষি উদ্যোক্তার সাথে সাক্ষাৎ করে কথা বলেন। বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা জানান, ওসমান গনির সফলতা অন্য তরুণদেরও কৃষির দিকে আগ্রহী করে তুলবে। ২০২৪-২৫ অর্থবছরে বোচাগঞ্জে প্রায় ৯০ হেক্টর জমিতে কলা চাষ করেছে। চাষ হচ্ছে মেহের সাগর, দেশি সাগর, চাম্পা ও সোবরি জাতের কলা।