হোম
আন্তর্জাতিক

কর্মচারীর প্রেমে পড়ে চাকরি গেল ম্যাকডোনাল্ডস বসের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০১৯ ৯:০৫ অপরাহ্ণ

MacDonald-mknewsbd

ফাইল ছবি

স্টিভ ইস্টারব্রুকের বাৎসরিক বেতন ছিল ১৬ মিলিয়ন ডলার অধস্তন এক কর্মচারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস তাদের প্রধান নির্বাহী স্টিভ ইস্টারব্রুককে বরখাস্ত করেছে। ম্যাকডোনাল্ডস বলছে, যদিও সম্মতির ভিত্তিতেই মি. ইস্টারব্রুক ঐ সম্পর্কে জড়িয়েছিলেন, তবুও অধস্তন কর্মচারীর সাথে সম্পর্কে জড়িয়ে তিনি কোম্পানির বিধি ভেঙ্গেছেন। কর্মচারীদের কাছে এক ই-মেল বার্তায় জাতিতে ব্রিটিশ মি. ইস্টারব্রুক তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং বলেছেন তার সিদ্ধান্ত ভুল ছিল।

তিনি লেখেন, কোম্পানির বিধি মেনে আমি পরিচালনা বোর্ডের সাথে একমত হয়েছি যে আমার এখানে থাকা উচিৎ নয়। ৫২ বছর বয়সী মি ইস্টারব্রুকের বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন আগেই। তারপরও অধস্তনের সাথে প্রেম করাকে অপরাধ হিসাবে দেখেছে ম্যাকডোনাল্ডস।
১৯৯৩ সালে তিনি লন্ডনে একজন ম্যানেজার হিসাবে ম্যাকডোনাল্ডসে ঢোকেন, এবং তারপর তরতর করে শীর্ষে উঠতে থাকেন। ২০১১ সালে তিনি ম্যাকডোনাল্ডস ছেড়ে প্রথমে পিজ্জা এক্সপ্রেস এবং পরে আরেকটি জনপ্রিয় এশীয় রেস্তোরা চেইন ওয়াগামামার প্রধান নির্বাহী হিসাবে কাজ করেন। মি ইস্টারব্রুক ২০১৩ সালে আবারো ম্যাকডোনাল্ডসে যোগ দেন ব্রিটেন এবং উত্তর ইউরোপ অপারেশন্সের প্রধান হিসাবে। ২০১৫ সালে তিনি মার্কিন এই ফাস্ট ফুড জায়ান্টের প্রধান নির্বাহী হন। ম্যাকডোনাল্ডসের মেনু থেকে শুরু করে দোকানের সাজসজ্জা ঢেলে সাজানো এবং স্বাস্থ্যকর খাদ্যের ইমেজ তৈরির পেছনে মি. ইস্টারব্রুকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ডসের শেয়ারের দাম দ্বিগুণ হয়ে যায়।

ম্যাকডোনাল্ডস

ম্যাকডোনাল্ডস

কোম্পানির ব্যবসা বাড়াতে অসামান্য ভূমিকা রাখার পরেও শুক্রবার ম্যাকডোনাল্ডসের পরিচালনা বোর্ড তাকে প্রধান নির্বাহীর পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

প্রেম নিয়ে কোম্পানি বিধি

ম্যাকডোনাল্ডসের বিধিতে রয়েছে- কোনো ম্যানেজার তার অধস্তনের সাথে প্রেমের সম্পর্কে জড়াতে পারবেন না। পরিচালনা বোর্ড মনে করেছে, অধস্তনের সাথে প্রেমে জড়িয়ে মি ইস্টারব্রুক একদিকে যেমন বিধি ভঙ্গ করেছেন, অন্যদিকে তিনি তার বিবেচনা বোধের প্রতি সুবিচার করেননি। এর আগে তার বেতন নিয়ে সমালোচনা মুখোমুখি হয়েছিলেন মি. ইস্টারব্রুক। ২০১৮ সালে যেখানে ম্যাকডোনাল্ডস কর্মীদের গড় বেতন ছিল বছরে ৭৪৭৩ ডলার, সেখানে তার নিজের বেতন ছিল বছরে প্রায় এক কোটি ৬০ লাখ ডলার। গত বছর বিশ্বের শীর্ষ কম্পিউটার চিপ নির্মাতা ইনটেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রানিচকে একই কারণে চাকরি হারাতে হয়েছিল। কোম্পানির একজন অধস্তন কর্মচারীর সাথে প্রেমের সম্পর্ক ফাঁস হয়ে গেলে তাকে পদত্যাগ করতে হয়েছিল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 18 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 23 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 23 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 24 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 1 day আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 day আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক