হোম
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কভিড-১৯ এ মৃতের সংখ্যায় স্পেন ও ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মে, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ

USA-Kovid-19-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যায় স্পেন ও ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে যুক্তরাজ্যঃ করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যায় স্পেন ও ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। বুধবার দেশটিতে করোনায় মৃত ব্যক্তিদের সংশোধিত তালিকা প্রকাশের পরপরই বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। নতুন তালিকায় হাসপাতালের বাইরে মারা যাওয়া ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবিসি কেয়ার হোমসহ অন্যান্য জায়গায় মারা যাওয়া করোনা রোগীদের সংখ্যা যোগ করার পর যুক্তরাজ্যে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজারের বেশি। গত মঙ্গলবারও সরকারি হিসাবে দেশটিতে প্রাণহাণির সংখ্যা ছিল ২১ হাজার ৬৭৮। যুক্তরাজ্যে হাসপাতালে মৃতুবরণকারী করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই প্রকাশ করা হচ্ছে। তবে এর বাইরে বিভিন্ন কেয়ার হোম বা অন্যান্য জায়গায় মারা যাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয় সাপ্তাহিকভাবে। এদিকে, একদিনে চার হাজারের বেশি মৃতুর তথ্য প্রকাশের পর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আবারও জোরালো হয়ে উঠেছে।

পরিস্থিতি মোকাবিলায় দ্রম্নত লকডাউন জারি না করাসহ মেডিকেল কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ব্যর্থতার দায়ে কনজারভেটিভ সরকারকে দুষছেন বিরোধীদলীয় লেবার পার্টির নেতারা। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, তালিকায় যুক্ত মৃত ব্যক্তিরা একদিনেই মারা যাননি। এর মধ্যে গত ২ মার্চ থেকে হাসপাতালের বাইরে মৃতদের নামও রয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারে তথ্য মতে, মৃতের সংখ্যায় যুক্তরাজ্যের ওপরে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ইতালি। ইতালিতে মারা গেছে ২৭ হাজারের বেশি। তবে মহামারিকালের হিসাবে ইতালি কয়েক সপ্তাহ এগিয়ে রয়েছে। গত কয়েকদিনে সেখানে মৃতের সংখ্যাও বেশ কমে এসেছে। সেদিক থেকে মৃতের হিসাবে ইতালিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্যের। হাসপাতালে থাকা এক-তৃতীয়াংশই করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস’র হাসপাতাল গুলোতে ভর্তি হওয়া করোনা আক্রান্তদের এক-তৃতীয়াংশই মারা যাচ্ছে।

এদের মধ্যে অর্ধেকের বেশি রোগীকে ভেন্টিলেটর দেওয়া হয়েছিল। ইন্টারন্যাশনাল সিভিয়ার অ্যাকুইট রেসপাইরেটরি অ্যান্ড ইমার্জিং ইনফেকশনস এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গবেষকরা যুক্তরাজ্যের হাসপাতালে ভর্তি হওয়া ১৭ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, রোগীদের মধ্যে ৩৩ শতাংশ মারা গেছে, ৪৯ শতাংশ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এবং ১৭ শতাংশ এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভেন্টিলেটর থাকার পরও মারা গেছেন ৫৫ শতাংশ। আইসিইউতে থাকা ৪৫ শতাংশ ভাইরাসের কাছে পরাজিত হয়েছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। আর ৩১ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মৃতের সংখ্যা দুই লাখ ২৯ হাজার ছাড়িয়েছে ।

সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩২ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ লাখ মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৩০ হাজার ৩০৮ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৮১৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভাইরাসটির সংক্রমণে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬৫ হাজারের বেশি। আর মৃতের সংখ্যা ৬২ হাজার পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৪২৮ জন। আর মারা গেছে দুই হাজার ৩৯০ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। নতুন ৩২৩ জনসহ দেশটিতে মারা গেছে ২৭ হাজার ৭৮২ জন। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার ৮৬ জন। মৃতের দিক থেকে চতুর্থ স্থানে থাকা স্পেনে অবশ্য ইতালির চেয়েও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭৭১ জনসহ মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৮৯৯ জন। আর নতুন ৪৫৩ জনসহ এ পর্যন্ত মারা গেছে ২৪ হাজার ২৭৫ জন। এছাড়া, ফ্রান্সে ২৪ হাজার ৮৭ জন, বেলজিয়ামে সাত হাজার ৫০১ জন, জার্মানিতে ছয় হাজার ৪৬৭, ইরানে পাঁচ হাজার ৯৫৭, ব্রাজিলে পাঁচ হাজার ৫১১, নেদারল্যান্ডে চার হাজার ৭১১ জন, তুরস্কে তিন হাজার ৮১ জন মারা গেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 8 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 12 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 18 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক