admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২০ ২:৩৫ অপরাহ্ণ
আকাশ, ভালো করে মরতে চাওয়ার সঙ্গে
আকাশ জড়িয়ে
আত্ম হত্যাও বলতে পারেন
স্বপ্নটা একটু অন্যরকম
একটু পয়সাকড়ি হলে
ভালো করে একটা মরতে,
মহাকাশে গিয়ে টুক করে যান থেকে বেরিয়ে যান
প্রযুক্তিকে সেই ভাবে সাজান
দেহ আপনার ক্রমাগত ঘুরতে থাকবে
পচবে না, নষ্ট হবে না
অনবদ্য প্রাণহীন বেঁচে থাকা
দেহের
যদি ছেঁড়ে টুকরো টুকরো হয়ে
আকাশগঙ্গা জুড়ে, মহাকাল ছুঁয়ে
পয়সাকড়ি হলে অমৃতের স্বপ্ন
মৃত্যু তখনও প্রতিরূপ
মৃত্যুবাসা, আকাঙ্ক্ষার চাষ
আকাশ দেখতে দেখতে, মরে গিয়ে
তারা হয়ে যাওয়া
কার্নিশ কখনও মহাকাশ যান
শারাদ হয়ে যায় দিব্য রজ্জু l