হোম
অপরাধ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলা-গুলি, নিহত ৫ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিবদমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছে। শুক্রবার (৭-জুলাই-২৩) ভোর সকাল ৬ টার দিকে ক্যাম্প ওয়েষ্ট-৮ এ-এ এই লোমহর্ষক ঘটনা ঘটে।নিহতরা হলেন, ক্যাম্প ৮ ডাব্লিউ ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ ব্লকের হামিম (১৬), ক্যাম্প১০, এইচ ৪২ ব্লকের মো: নজীবুল্লাহ, ক্যাপ-৩ বি ১৭ ব্লকের নুর আমিন ও অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে এপিবিএন-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আমির জাফর বলেন, আজ ( শুক্রবার) সকালে দুটি বিবদমান গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে, অপর আহত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। এপিবিএন পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় রোহিঙ্গাদের সুত্রে জানা যায়, ক্যাম্পে পরস্পর বিরোধী দুটি পক্ষ ( আরএসও ও আরসা) এর মধ্যে বেশ কিছুদিন যাবৎ রোহিঙ্গাদের নানা বিষয়ে মত বিরোধ দেখা দিলে উভয় গ্রুপের সশস্ত্র দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও উক্তি করে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় আজকের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে নিহতরা সবাই আরসার সদস্য। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এ ব্যাপারে এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার মো: ফারুক আহমেদ ( মিডিয়া ও অপারেশন) বলেন,  ক্যাম্পে বিবদমান অনেক গ্রুপ রয়েছে। এসব একাধিক সশস্ত্র গ্রুপের অন্তদ্বন্ধে প্রতিনিয়ত খুনাখুনিসহ বিভিন্ন অপকর্ম চলছে। এপিবিএন পুলিশ তাদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রন করে গেলেও আজকের ঘটনা আমাদেরকে আরো বেশি সজাগ ও নিবিড়ভাবে অপরাধী ও সন্ত্রাসী নির্মুলে কাজ করার প্রয়োজনীয়তা কথা ঈঙ্গিত প্রদান করেন। কে আরসা কে আরএসও সেটা বড় কথা নয়। ক্যাম্পে কোনপ্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের সুরতহাল রিপোর্ট করে পোস্টমর্টেম করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 9 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক