হোম
আইন-বিচার

ওসির ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন, সেনাবাহিনীর উদ্ধারকৃত অস্ত্র মামলা রুজু করেনি পুলিশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে শামীম পারভেজ সাদ্দামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার আড়াই মাস অতিবাহিত হলেও থানায় তার বিরুদ্ধে কোনও মামলা রেকর্ড হয়নি। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে মামলা রেকর্ড না হওয়ার কারণ হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দায়ী বলে অভিযোগ উঠেছে। অস্ত্র উদ্ধারের ঘটনাটি ঘটে উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায়৷

অপরদিকে ঘটনার পর খোদ বাড়ির মালিক শামীম পারভেজ সাদ্দাম পালিয়ে আত্মগোপনে ছিলেন মামলা হবে এই ভয়ে। বর্তমানে তিনি নিজ এলাকায় বসবাস করছেন। অথচ থানার ওসিরই মামলার প্রতি আগ্রহ নেই বলে অভিযোগের সুরে মন্তব্য করছেন অনেকেই।

এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশের এমন ভূমিকা নিয়ে?

দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল ফাহাদ সানি জানান, গত ৭ এপ্রিল সোমবার বিকেলে শামীম পারভেজ সাদ্দামের বিরুদ্ধে একটি প্রতিবেশীর বাড়িতে অতর্কিত হামলা চালানোর অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর সেখান থেকে পালিয়ে যায় সাদ্দাম।

এরপর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তার সম্পর্কে আরও জানা যায়, তিনি দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকাবাসীকে বিভিন্ন সময়ে ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। পরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে আদমদীঘি থানায় বিষয়টি অবগত করা হলে সেখানে এসে উদ্ধারকৃত ৭টি দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। এরপর শামীম পারভেজ সাদ্দামের বিরুদ্ধে গ্রেপ্তার ও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের নিকট দায়িত্ব অর্পণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম পারভেজ সাদ্দামের বসতবাড়ি থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনার পরেরদিন অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হলেও অদৃশ্য কারণে মামলাটি থেমে যায়। ঘটনার আড়াই মাস পেড়িয়ে গেলেও পুলিশকে আইনগত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এদিকে অভিযোগ ওঠা শামীম পারভেজ সাদ্দাম নিজ এলাকায় এসে পুনরায় দিনযাপন করছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বসতবাড়িতে অভিযানে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছিলো তা সেনাবাহিনী আমাদের হস্তান্তর করেছে। এ বিষয়ে সেনাবাহিনীর কোন প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করতে বলেনি।

আইনি প্রক্রিয়া অনুযায়ী এ অস্ত্রগুলো পরিত্যক্ত বলে জিডিটে নোট দেওয়া হয়েছে। বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ঘটনার বিষয়ে জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »