হোম
নির্বাচিত কলাম

ইসিজি করেন ওয়ার্ডবয়, প্রেসক্রিপশন লেখেন সহকারী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার বালীয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ইসিজি করান ওয়ার্ড বয়, আর প্রেসক্রিপশন লেখেন চিকিৎসকের সহকারী। রবিবার (৫ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নেই। সেখানে রোগীদের ব্যান্ডেস, রোগী ভর্তি নেওয়া ও রোগীদের প্রেসক্রিপশন করে দিচ্ছেন সেখানকার দায়িত্বরত এমবিবিএস চিকিৎসকের সহকারী। এমন ঘটনা দেখে বুক চিনচিন করছে হঠাৎ করে এমনি রোগে রোগী সেজে সেই সহকারীর কাছে যান শরিফুল ইসলাম। দশ মিনিট বসিয়ে রেখে ওয়ার্ড বয়কে ইসিজি করার নির্দেশ দেন তিনি। কূল কিনারা না পেয়ে ইসিজির একটি ভ্যাকুয়ামের অংশ হারিয়ে ফেলেন ওয়ার্ডবয়। রোগীকে শুইয়ে রেখে সেটিকে খুজতে বের হয় সকলে। পনেরো মিনিট পর সে অংশটি খুঁজে পাওয়ার পর ইসিজি সম্পন্ন করেন ওয়ার্ডবয়। অপরদিকে দায়িত্বরত চিকিৎসক এলেও রোগীদের প্রেসক্রিপশন লিখে যাচ্ছেন সহকারী। সরকারি হাসপাতালে এমন চিকিৎসা ব্যবস্থা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। দক্ষ জনবল ও অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি সকলের। রোগী সেজে জরুরি বিভাগে যাওয়া শরিফুল ইসলাম বলেন, আমি শুধু গিয়ে বললাম আমার বুকটা চিনচিন করছে। আর তিনি কোন কথা না শুনে আমাকে ইসিজি করাতে বললেন। আমার কাছে তো ইসিজির করার যে খরচ সেটা নাও থাকতে পারে। সরকারি হাসপাতালে তো খরচ বাঁচানোর জন্য আসা হয়। আর সেখানে এমবিবিএস চিকিৎসক থাকা অবস্থায় সহকারী চিকিৎসা দিচ্ছেন। যদি সহকারী চিকিৎসা দিয়ে থাকেন তাহলে আলাদা চিকিৎসকের প্রয়োজন কোথায়। আমি কর্তৃপক্ষকে এ বিষয়ে সুদৃষ্টি দেওয়ার জোর দাবি করছি।
চিকিৎসা নিতে আসা জহির রায়হান বলেন, মানুষ সুস্থ থাকার জন্য হাসপাতালে আসেন। সেখানে যদি মান সম্মত সেবা ও দক্ষ জনবল না দিয়ে সেবা দেওয়া সেটি কাম্য নয়। আশা রাখছি এটি কর্তৃপক্ষ দেখবেন এবং জোরালো পদক্ষেপ গ্রহণ করবেন। এ বিষয়ে কথা বলতে চাইলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকের সহকারী মাহবুব আলম বলেন, কিছু কিছু প্রেসক্রিপশন আমি লেখি। আর বাকিগুলোতে স্যারকে ডেকে নিয়ে আসি। আর রোগীরা টাকা দিয়ে যায় সেগুলো আমি নেই না ড্রয়ারে রেখে দেই। তিনি থাকতে কেন সহকারী প্রেসক্রিপশন লেখবেন এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আবাসিক মেডিকেল অফিসারকে দেখিয়ে দিয়ে কথা বলতে অসম্মতি জানান , ডা নাজমুলুর রহমান। এ ঘটনায় বালীয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন চন্দ্র দেবনাথ বলেন, আমাদের ইসিজি করানোর মত কোন জনবল নিয়োগ না থাকায় ওয়ার্ডবয় দিয়ে করানো হয়েছে। আর সহকারী যদি নিয়মের বাইরে গিয়ে প্রেসক্রিপশন করে থাকেন তাহলে ভুল করেছেন। আমরা বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তা স্যারকে অবহিত করব।
আশা রাখছি তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ বলেন, যদি এমন হয়ে থাকে তাহলে মোটেও ঠিক হয়নি। এরপরে আর সেখানে এমন ঘটনা ঘটবে না। আমরা বিষয়টি অবগত হলাম তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 7 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক