হোম
নির্বাচিত কলাম

ওবায়দুল কাদের জানেন না ইউরেনিয়াম কী জিনিস, মির্জা ফখরুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বিএনপির নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, তার জবাব দিতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেবকে ব্যক্তিগতভাবে চিনি। আওয়ামী লীগের মধ্যে যে কয়জন একটু পড়াশোনা জানা মানুষ, তাঁদের মধ্যে তিনি একজন। আমরা তাই জানতাম। তাঁর যে করুণ অবস্থা হয়েছে, তা জানতাম না। তিনি ইউরেনিয়াম কী জিনিস, তা–ই জানেন না। খনিজ ইউরেনিয়াম, এর জন্য তো বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় না।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সংকট : শহীদ আবরার ফাহাদের প্রেরণা’ শীর্ষক এই সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া)। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমার এক জুনিয়র বন্ধু এই তথ্য জানিয়ে আমাকে বলেছেন যে ওবায়দুল কাদের এ ধরনের কথা বলেছেন। আপনি এর প্রতিবাদ করতে যাবেন না। কেন, জানতে চাইলে বললেন, এটা তো বিনোদনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য এন্টারটেইনমেন্ট।

আমাদের জীবন তো দুর্বিষহ, এইটুকু এন্টারটেইনমেন্ট থেকে আমাদের বঞ্চিত করবেন না। এর আগে ওবায়দুল কাদের কয়েকটি উল্টাপাল্টা কথা বলেছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘কিছুদিন আগে বলেছেন, তলেতলে…হয়েছে! এটাতে বোধ হয় তাঁর মনিব একটু ক্ষুব্ধ হয়েছেন। ওই কারণে তিনি তার চেয়েও বেশি কথা বলতে চাচ্ছেন। এটাই হয় সাধারণত এ ধরনের দলগুলোতে! সরকারের পক্ষে তোষামোদি এমন পর্যায়ে চলে যায়, যা হাস্যরসে পরিণত হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাঁরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। অথচ আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এরা বর্গি—আসবে, লুট করবে, চলে যাবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু করেছেন ভালো কথা। ১০ হাজার কোটিতেই হয়ে যেতে। সেটা ৪০ হাজার কোটিতে করেছেন। রেললাইন করেছেন ভালো কথা। কত টাকা বাড়িয়ে করেছেন, সেটা দেখার বিষয়। এগুলো বললে তাঁদের মাথা খারাপ হয়ে যায়। আবোলতাবোল বলতে শুরু করেন।

সরকারের বিরুদ্ধে এবার মানুষ জেগে উঠেছে, এমন দাবি করে বিএনপির মহাসচিব বলেন, যাঁরা দেশকে ভালোবাসেন, তাঁরা সবাই ঝাঁপিয়ে পড়েন। সরকারবিরোধী আন্দোলনে যেসব দল রয়েছে, সেসব দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এমন কাজ করবেন না, যাতে ঐক্যের ক্ষতি হয়। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি রেজা কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টি সভাপতি মোস্তাফিজুর রহমান, গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব মারুফ হাসান, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান প্রমুখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 22 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক