হোম
আন্তর্জাতিক

ঐতিহাসিক স্থান ভেসে যাচ্ছে বন্যায়:ভাসমান নগরী ভেনিসের 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০১৯ ৮:০৫ পূর্বাহ্ণ

vanis city-mknewsbd

ফাইল ছবি

বন্যায় ভেনিসের ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনও হিসেব করা সম্ভব হয়নি।
ইতালির সেরা পর্যটন নগরীগুলোর একটি ভেনিস প্রবল বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ভেনিসকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে। অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই ভেনিস শহর। শত শত সেতু দ্বীপগুলোর মধ্যে সংযোগ রক্ষা করছে। পুরো শহর জুড়ে রয়েছে অনেকগুলো খাল, যেগুলো যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। ভেনিসের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বাড়িঘর, যেগুলো কাঠের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। ফলে দেখে মনে হয় পুরো শহরটি পানিতে ভেসে আছে। কিন্তু এখন শহরটির ৮০% এলাকা চলতি সপ্তাহে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় মেয়র লুইগি ব্রুনারো সেখানে জরুরি অবস্থা আইন জারি করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, বন্যার জলে শহরের বিখ্যাত আকর্ষণগুলো এবং রাস্তাঘাট তলিয়ে গেছে।

কর্তৃপক্ষ বলছে, বন্যায় এপর্যন্ত দু’ব্যক্তি নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন হিসেব করা সম্ভব হয়নি। তবে ইতালির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সালভানো নাস্তাসি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, পরিস্থিতি “বেশ জটিল ও উদ্বেগজনক” এবং বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনার জন্য একটি সঙ্কটকালীন কমিটি গঠন করা হয়েছে। সেন্ট মার্কস স্কয়ার, পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পর্যটকদের কাছে শহরের সবচেয়ে জনপ্রিয় জায়গা এটি। একে বলা হয় ‘ইউরোপের বৈঠকখানা। এটি মূলত একটি বিশাল চত্বর – যার চারপাশে রয়েছে নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন – সেন্ট মার্কস ব্যাসিলিকা ক্যাথলিক গির্জা এবং ডোজের প্রাসাদ। ভেনিস শহরটি যখন একটি স্বাধীন প্রজাতন্ত্র ছিল তখন এর শাসক, যাকে ডাকা হতো ডোজে নামে – তিনি এই প্রাসাদেই বসবাস করতেন। কিন্তু শহরের সবচেয়ে নিচু এলাকার একটি এই চত্বর এক মিটার (৩.২ ফুট) জলে ডুবে গেছে।

সেন্ট মার্কস স্কয়ার, পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

সেন্ট মার্কস স্কয়ার, পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

গির্জা কর্তৃপক্ষের সংরক্ষিত নথি থেকে জানা যাচ্ছে, গত ১২০০ বছরের মধ্যে এবার নিয়ে গির্জাটি মোট ছয়বার বন্যায় আক্রান্ত হয়েছে। গির্জা ভবন এবং ১২শ শতাব্দীর ক্রিপ্ট বা মাটির তলার কবরখানা থেকে জোয়ারের পানি সরিয়ে নেয়ার জন্য পাম্প ব্যবহার করতে হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে বন্যার জলে গির্জার থামগুলোর ক্ষতি হয়েছে। লা ফেনিচেথিয়েটারের চারপাশে জোয়ারের পানি। তিয়াত্রো লা ফেনিচে (ফিনিক্স পাখি) হচ্ছে বিশ্বের সবচেয়ে খ্যাতিমান অপেরা হাউসগুলোর অন্যতম। ১৮শ শতাব্দীর শেষের দিকে এই থিয়েটার ভবনটি নির্মাণ করা হয়।

লা ফেনিচে থিয়েটারের চারপাশে জোয়ারের পানি।

লা ফেনিচে থিয়েটারের চারপাশে জোয়ারের পানি।

ভের্দি কিংবা রাসিনির মতো অপেরা জগতের সেরা ক’জন ব্যক্তিত্বের তৈরি অপেরা এখানে দেখানো হয়েছে। এটি তিন তিনবার আগুনে পুড়েছিল। কিন্তু এই থিয়েটার ভবনটির ভেতরের বেশিরভাগ অংশ বন্যার জন্য থেকে রক্ষা পেলেও এর নিয়ন্ত্রণ কক্ষ, যেখানে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং অগ্নি-নির্বাপন যন্ত্র থাকে – সেটি জলে ডুবে গিয়েছে। গেরিত্তি প্রাসাদ হোটেল থেকে সব অতিথিকে সরিয়ে নেয়া হয়েছে। ভেনিসের সবচেয়ে বিলাসবহুল হোটেল হচ্ছে গেরিত্তি প্রাসাদ, যেটি দাঁড়িয়ে আছে গ্র্যান্ড ক্যানেলের ওপর। এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল ১৪৭৫ সালে। একসময় এটি ব্যক্তিগত বাসস্থান হিসেবে ব্যবহৃত হলেও এখন এটি একটি দামি হোটেল। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে থেকে শুরু করে নানা দেশের রাজাবাদশাহ্, রাজনীতিবিদ এবং সেলেব্রিটিরা এই হোটেলে থেকেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 15 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 20 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 20 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 21 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 22 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 22 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 22 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক