হোম
নির্বাচিত কলাম

এ সরকারের অধিনে কোন নির্বাচন হতে দেব না- ঠাকুরগাঁওয়ে আমান উল্লাহ আমান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, এ সরকার অনির্বাচিত সরকার। এ সরকারের জনগনের প্রতি কোন সহমর্মিতা নেই। তাই আমরা দরকার হলে বুকের তাজা রক্ত ঢেলে দেব; তারপরও হাসিনা সরকারের অধিনে কোন নির্বাচন হতে দেব না। প্রস্তুত থাকতে হবে। তিনি ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির পদযাত্রা পূর্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, ভয় পাবেন না। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে দেখুন প্রায় সকলে জেল খেটেছেন। সারাদেশে আজ প্রায় ৬০ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে আজ মামলা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিদেশের মাটিতে অবস্থান করছেন; তারপরও তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি তার সহকর্মী একজন ডাক্তার তাকেও মামলায় জড়ানো হয়েছে। এই সরকারের আক্রোস জিয়া পরিবারের বিরুদ্ধে। কেন জিয়া পরিবারকে এভাবে নিমুৃল করার চেষ্টা; বাংলাদেশে স্বাধীনতার ঘোষনা দিয়েছেন জিয়াউর রহমান। তার ঘোষনার মধ্য দিযে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপার্সন অতুলনীয়। তিনি আজ অসুস্থ হলেও নুন্যতম চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী সহ অনেক নেতা কর্মীদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। এই সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের মনে রাখা উচিত তাদের কিছুদিন পরে এই মাটিতেই শুতে হবে। বাংলাদেশের জনগনকে নিয়ে আমরা রাজনীতি করি। বর্তমানে বাজারে উর্দ্ধগতির বিরুদ্ধে চাল, ডাল, তেলের দাম কমাতে হবে।
পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে, লোড শেডিং বন্ধ করতে হবে এবং জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে বাজারের পন্যের দাম নির্ধারণ করতে হবে। এটা করতে সরকার ব্যর্থ হয়েছে। জনগনের প্রতি এই সরকারের কোন দায়-দায়িত্ব নাই। আজ বিচার বিভাগ তাদের দখলে। সংসদ অবৈধ ও অকার্যকর হয়ে গিয়েছে। প্রশাসনের ভাইদের অনুরোধ করবো; আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে অনুষ্ঠিত পদযাত্রায় বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর তৈমুর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হালিম প্রমুখ। পরে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 4 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 23 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 3 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 5 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 6 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »