হোম
নির্বাচিত কলাম

উৎসব মূখর পরিবেশে শহীদ ধীরাজ-মিজান পাঠাগারের ভোটগ্রহণ সম্পন্ন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান,নীলফামারী প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুর বিভাগের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থাগার হিসেবে খ্যাত নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’-এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ ২০২৫ইং নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

শনিবার (২৬শে এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পাঠাগারের নিজস্ব ভবন কার্যালয়ে ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ত্রি- বার্ষিক নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ভোটকেন্দ্র পর্যবেক্ষন এবং ভোটগ্রহণের কার্যক্রম পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।

ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ মোট ১৭টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। এদের মধ্যে, সভাপতি পদে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা এবং গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন। এই তিন পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পূর্বের কার্যনির্বাহী পরিষদের সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান সুমন এবং সাবেক সাধারণ সম্পাদক আনজারুল হক।

সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন ২ জন তারা হলেন ডাঃ ফিরোজ আলম চিনু ও সাবেক কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরন-নবী।

সহ-সভাপতি পদ ২টি এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন প্রার্থী, তারা হলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ্ কামাল পাখী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোজাফফর আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক। ‘সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন এরা হলেন গোলাম কুদ্দুছ আইয়ুব ও সমকাল প্রতিনিধি রওশন রশীদ।

অপরদিকে ক্রীড়া সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দী মোজাম্মেল হক মানিক এবং রাশেদ মাহমুদ উজ্জ্বল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন প্রার্থী আল-আমিন রহমান এবং জাহাঙ্গীর আলম। মহিলা সম্পাদিকা পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে ডেইজি নাজনীন মাশরাফি নীনা তিনি প্রত্যাহার করায় ২ জন প্রার্থী রয়েছেন তারা হলেন নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী এবং লাইলী বানু লিলি।

উক্ত নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ ৬টি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী। প্রার্থীরা হলেন শ্রী অমিত কুমার দাস নয়ন, আলহাজ্ব জহিরুল হাসান দিপু, বায়েজিদ হোসেন জুয়েল, রইসুল হক সাচ্চু, সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সফিয়ার রহমান রতন, হাফিজুর রহমান এবং হামিদুর রহমান।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে মোট ৩৪৭ জন আজীবন সদস্য ভোটার হিসাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন। উল্লেখ্য যে গত মেয়াদে ঐতিহ্যবাহী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতির দ্বায়িত্ব পালন করেছিলেন আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সাধারণ সম্পাদক আনজারুল হক, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরন-নবী, সহ-সভাপতি আখতারুজ্জামান সুমন ও মোজাফফর আলী, সহ-সাধারণ সম্পাদক রওশন রশীদ, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল-আমিন রহমান দায়িত্বপালন করেন।

প্রসঙ্গত, ১৯৫০ সালে শিক্ষা ও জ্ঞান চর্চার তাগিদে ডোমারে প্রতিষ্ঠিত হয়েছিল ‘জিন্নাহ মেমোরিয়াল হল’। স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতী দেওয়া ডোমারের দুই কৃতি সন্তান শহীদ আনজারুল হক ধীরাজ ও শহীদ মিজানুর রহমান মিজানের নামানুসারে ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’ হিসেবে অদ্যাবধি প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনটি উত্তর জনপদের ‘আলোকবর্তিকা’ হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 12 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 13 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 18 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক