হোম
আন্তর্জাতিক

আসামকে ‘সুরক্ষিত’ ঘোষণা, সাংবাদিকদের রাজ্য ছাড়ার নির্দেশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

dtv,অবৈধ অভিবাসীদের তাড়াতে জাতীয় নাগরিক পঞ্জিকা (এনআরসি) প্রকাশের পর আসামকে প্রোটেক্টেড এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে। আসামের স্থানীয় একটি গণমাধ্যম বলছে, এনআরসি নিয়ে ক্ষোভ দেখা দেয়ায় আসামকে প্রোটেক্টেড এলাকার শ্রেণিভুক্ত করে নির্দেশনা জারি করেছে সরকার। একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের রাজ্য ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে এই খবর আসার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় বুধবার এক বিবৃতি জারি করেছে। এতে বলা হয়েছে, আসামে কোনো ধরনের প্রোটেক্টেড এরিয়া পারমিট (পিএপি) কিংবা রেসট্রিক্টেড এরিয়া পারমিট (আরএপি) ঘোষণা দেয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেকোনো দেশের সাংবাদিক আসাম সফর করতে পারবেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক টুইট বার্তায় বলেছেন, বিদেশি যেকোনো সাংবাদিক, তারা ভারতভিত্তিক কিংবা ভারতের বাইরের হলেও আসাম সফরে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। অনুমতিপত্র দেয়ার আগে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে অভ্যন্তরীণভাবে পরামর্শ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসাম প্রদেশে কোনো ধরনের পিএপি কিংবা আরএপির প্রয়োজন নেই।

প্রদেশের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আসামে কর্মরত বিদেশি সব সাংবাদিক রাজ্য ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমের এই খবরকে ভিত্তিহীন দাবি করে বলছে, এই তথ্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং সঠিক নয়।
ওই মুখপাত্র বলেছেন, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল এবং অসত্য। পররাষ্ট্র কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের কোনো নির্দেশনা জারি করেনি।
গত ৩১ আগস্ট আসামের বহুল আলোচিত জাতীয় নাগরিক পঞ্জিকা প্রকাশ করা হয়। এই তালিকায় ৩ কোটির বেশি মানুষ নাগরিকত্ব পেলেও বাদ পড়েছেন প্রায় ১৯ লাখ। এই বাদ পড়াদের অধিকাংশই বাঙালি এবং বাংলাদেশি। দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতা অবৈধ বাঙালি অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকি দিয়ে আসছেন।
এমনিক রাজ্যের একজন মন্ত্রী দু’দিন আগে বলেছেন, অবৈধ অভিবাসীদের ফেরত নেয়ার জন্য বাংলাদেশের সঙ্গে কথা বলবেন তারা। https://www.facebook.com/D-TV-881207148717249/

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 21 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 1 day আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 1 day আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 1 day আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 1 day আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 1 day আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 day আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক