হোম
ঢাকা

আশুলিয়ায় পালিয়ে যাওয়া স্ত্রীর সন্ধান পেতে শিশু আঁখিকে অপহরণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মে, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধানঃ ঢাকার আশুলিয়ায় আঁখি নামে দেড় বছরের শিশুকে অপহরণের তিন মাস পর গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪। এ সময় অপহরণকারী রাশেদুল ইসলাম ও রোকসানা নামে দুইজনকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক জানান,৩০মে সোমবার প্রথমে রংপুর থেকে রাশেদুল ইসলামকে আটক করা হয়। স্বীকারোক্তিতে রাশেদ বলেন আমার পালিয়ে যাওয়া স্ত্রীর সন্ধান পেতে স্ত্রীর সহকর্মীর শিশু সন্তান আঁখিকে অপহরণ করেছি। পরে তার দেওয়া তথ্য মতে, গাজীপুরের কালিয়াকৈর থানার রতনপুর এলাকার তার ফুপু রোকসানা কে আটক করা হয়। তার কাছ থেকে শিশু আঁখিকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গত ৩১ মার্চ সকালে আশুলিয়ার শিমুলিয়ার টেঙ্গুরী এলাকা থেকে দেড় বছরের শিশু আঁখি অপহৃত হয়। শিশুটির বাবা সাদ্দাম হোসেন পেশায় রাজমিস্ত্রি ও মা মিরা আক্তার পোশাক শ্রমিক। ঘটনার পরদিন ১ এপ্রিল এ বিষয়ে আশুলিয়া থানায় একটি শিশু অপহরণ মামলা করা হয়। এ বিষয়ে ছায়া তদন্তের ধারাবাহিকতায় সোমবার রংপুর থেকে অপহরণকারী রাশেদুলকে আটক করা হয়। পরে গাজীপুর থেকে অপহৃত শিশু আঁখিকে উদ্ধারসহ রোকসানা নামে আরেক নারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুল জানান, তার স্ত্রী নুরজাহান ও অপহৃত শিশুটির মা মিরা আশুলিয়ায় একই গামেন্টসে চাকরি করতেন। যার সুবাদে দুজনের মধ্যে সু-সম্পর্ক ছিল। এক পর্যায়ে রাশেদুলের স্ত্রী ৭ বছরের শিশু সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। স্ত্রী কার সঙ্গে পালিয়ে কোথায় আছেন এ বিষয়ে মিরা জানেন বলে সন্দেহ করেন রাশেদ। বেশ কয়েকদিন মিরাকে জিজ্ঞাসাও করেন রাশেদ। কিন্তু নিজের স্ত্রীর কোনো তথ্য না পেয়ে মিরার শিশু সন্তান আঁখিকে অপহরণের পরিকল্পনা করেন রাশেদ। সে অনুযায়ী গত ৩১ মার্চ সাদ্দাম ও মিরা দম্পতি কাজে চলে যাওয়ার পরে বাসা ভাড়া নেয়ার কথা বলে তাদের বাড়ি যান রাশেদ। কৌশলে আঁখি ও তার বড় ভাই মিরাজকে ১০ টাকা দিয়ে চকলেট খাওয়ার জন্য পাশের মুদি দোকানে পাঠায় রাশেদ। সেখান থেকে শিশু আঁখিকে কোলে নিয়ে পালিয়ে যান তিনি।

ঘটনার এক সপ্তাহ পরে রাশেদ শিশুটির মা-বাবাকে ফোন করে জানায়, শিশুটি তার হেফাজতে আছে। তার স্ত্রীর সঠিক ঠিকানা জানালে শিশুটিকে ফেরত দেওয়া হবে।

এক পর্যায়ে আঁখির বাবা-মার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন এবং বিকাশে ২০ হাজার টাকা নেন রাশেদ। কিন্তু গ্রেফতারের ভয়ে রাশেদ মুক্তিপণের টাকা না তুলেই মোবাইল বন্ধ করে দেন। এরপর থেকে গ্রেফতারের আগ পর্যন্ত তিনি কোনো মোবাইল ব্যবহার করেননি। ঘটনার দিনই শিশু আঁখিকে গাজীপুরে রোকসানার কাছে নিয়ে যান এবং নিজের মেয়ে পরিচয় দিয়ে ফুপুর কাছে কিছুদিন রাখতে অনুরোধ করেন। এরপর নিজের গ্রামের বাড়ি রংপুরে গিয়ে আত্মগোপন করেন রাশেদ। পরেবিকালে গ্রেফতারকৃত আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 8 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 14 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 14 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 1 day আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে খাল খননের বর্ধিত টাকা সরকারি কোষাগারে জমা করলেন উপজেলা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক