হোম
আন্তর্জাতিক

আমার ওপর মানসিক ভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২০ ৪:৩৪ পূর্বাহ্ণ

রায়হান কবির মালয়েশিয়া-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

আমার ওপর মানসিকভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছে। মো. রায়হান কবির মালয়েশিয়ায় পুলিশের কাছে আটক থাকাকালীন জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে মানসিকভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে বলে তিনি বলছেন। শনিবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরার পর সংবাদ মাধ্যমকে রায়হান কবির জানান, পুলিশের হাতে আটক থাকার সময় বিভিন্ন সংস্থার সদস্যরা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় কৌশলে আমার ওপর মানসিক চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে যেন আমি আমার বিবৃতি পরিবর্তন করি। কিন্তু আমি আমার বক্তব্য পরিবর্তন করিনি। মালয়েশিয়ায় করোনাভাইরাস মহামারির মধ্যে অভিবাসী শ্রমিকদের দুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেয়ার অপরাধে ২৪শে জুলাই রায়হান কবিরকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। তিন সপ্তাহের বেশি সময় পুলিশের হেফাজতে থাকার পর শনিবার (২২শে অগাস্ট) রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠায় মালয়েশিয়া কর্তৃপক্ষ।

রায়হান কবিরকে যখন গ্রেফতার করা হলো। পুলিশ হেফাজতে যেমন ছিলেন রায়হান কবির পুলিশের হেফাজতে থাকাকালীন সময় প্রথম ১৪ দিন একাধিক সংস্থার সদস্যরা রায়হান কবিরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করতো বলে জানান তিনি। আমার কোনো ধরণের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা, আল জাজিরার সাথে আমার যোগাযোগ কীভাবে হল, সরকারের সমালোচনা করার জন্য আমাকে টাকা দেয়া হয়েছে কিনা, আমার পেছনে কোনো ব্যক্তি বা সংস্থার ইন্ধন আছে কিনা – এই ধরণের প্রশ্ন করা হতো আমাকে।

আমার মনে হয়েছে, তারা চাচ্ছিল আমি যেন বিবৃতি দেই যে কারো মাধ্যম হয়ে আমি সাক্ষাৎকার দিয়েছি। তবে রায়হান কবির বলেন যে তিনি তার নিজের বক্তব্য কখনোই পরিবর্তন করেননি। আমি সেখানকার শ্রমিকদের দূর্ভোগ নিয়ে নিজে থেকেই কথা বলেছি আল জাজিরার সাথে। আমি তাদের বারবার বলেছি যে আমি মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে কোনো কথা বলিনি। একজন সাধারণ মানুষ হিসেবে অনিয়মগুলো সম্পর্কে বলেছি। পুলিশের হেফাজতে থাকার সময় তার সাথে দুর্ব্যবহার করা না হলেও তাকে একটি অন্ধকার কক্ষে একা আটকে রাখা হতো বলে জানান রায়হান কবির। আটক থাকাকালীন সময়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কয়েকবার তার সাথে দেখা করেন বলেও জানান তিনি।

আল জাজিরা গত ৩রা জুলাই লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন নামে একটি তথ্যচিত্র সম্প্রচার করে। প্রায় ২৬ মিনিটের ঐ ডকুমেন্টারিতে মালয়েশিয়ায় আটকে পড়া অবৈধ শ্রমিকদের বেহাল দশার কথা তুলে ধরা হয়। রায়হান কবির ঐ তথ্যচিত্রে এ সম্পর্কে কুয়ালালামপুর কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন।

ঐ ডকুমেন্টারিতে বলা হয়, মহামারির মধ্যে মালয়েশিয়ার কর্তৃপক্ষ দু’হাজারেরও বেশি অনিবন্ধিত শ্রমিককে আটক করেছে এবং কঠোর ভাইরাস লকডাউনের মধ্যে তাদের আটকে রাখা হয়েছে। ঐ ভিডিওটি প্রচারের পর থেকেই মালয় সোশাল মিডিয়াতে মি. কবিরের বিরুদ্ধে প্রবল সমালোচনা শুরু হয়। এর জেরে কর্তৃপক্ষ তার ওয়ার্ক পারমিট বাতিল করে, এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। শনিবার রাতে বাংলাদেশে ফেরার পর সাদা পোশাকে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার বিবৃতি নেন বলে জানান রায়হান কবির। তবে সে সময় তাকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার বিষয়ে কোনো ধরণের নিষেধাজ্ঞা দেয়া হয়নি।

মালয়েশিয়ায় রায়হান কবিরের গ্রেফতারের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। রায়হানকে আটকের কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 19 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 1 day আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 1 day আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক