হোম
ক্রিকেট

আইরিশদের হারিয়ে নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০১৯ ১:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বাছাইপর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ আসরের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। জিতলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ-এমন সমীকরণের ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে মাত্র ৮৬ রানের টার্গেট দেয় আইরিশ নারীরা।
টার্গেট খুব বড় না হলেও এ রান তুলতে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে মু্রশিদা খাতুন ও আয়েশা রহমান ২১ রান সংগ্রহ করে সহজ জয়ের আভাস দিলেও উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর বিপদে পড়ে যায় বাংলাদেশ। পরের ৯ রান যোগ হতে না হতেই টপঅর্ডারের ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশের নারী দল।
১৩ রান করা মুরশিদার পর একে একে সাজঘরে ফিরেন আয়েশা (৭), নিগার সুলতানা (১), ফারজানা হক (২)। এমন পরিস্থিতিতে রিতু মনিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সানজিদা ইসলাম।
পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়ে রিতু (১৬) রান-আউট হলেও হাল ছাড়েননি সানজিদা। অপরাজিত ৩২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
এর আগে স্কটল্যান্ডের ফরথিলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে সাফল্য এনে দেন নাহিদা আক্তার। গ্যাবি লুইসকে সাজঘরে ফেরানোর পর আরেক ওপেনারকে আউট করেন জাহানারা। ৬ বলের ব্যবধানে দলীয় ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে আইরিশরা।
এ চাপ থেকে দলকে বের করে আনতে পারেননি কোনো ব্যাটসম্যান। এক পর্যায়ে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পরে আইরিশরা। ষষ্ঠ উইকেটে ৩০ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন এইমার রিচার্ডসন ও শওনা কাভানাগ।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড নারী দল।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন ফাহিমা। এছাড়া জাহানারা, নাহিদা, সালমা খাতুন ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড নারী দল: ৮৫/১০ (২০ ওভার) রিচার্ডসন ২৫; ফাহিমা ৪-০-১৮-৩
বাংলাদেশ নারী দল: ৮৬/৬(১৮.৩ ওভার) সানজিদা ৩২*, রিতু ১৬,
ফলাফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।https://www.facebook.com/D-TV-881207148717249/

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 minute আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 7 minutes আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 23 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 24 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 24 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক