হোম
Unrecognized

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২১ বছরের সর্বনিম্নে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুন, ২০২০ ১০:২০ পূর্বাহ্ণ

oil-international-mknewsbd

ফাইল ছবি

আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২১ বছরের সর্বনিম্নেঃ অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে বিদ্যমান টালমাটাল অবস্থা কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এরই মধ্যে সৌদি আরব-রাশিয়ার মধ্যকার মূল্যযুদ্ধের লাগাম টানার চেষ্টা করা হয়েছে। ওপেক-নন ওপেক দেশগুলো সম্মিলিত উত্তোলন কমানোর চুক্তিতে পৌঁছেছে। তবে এসব কিছুর প্রভাব জ্বালানি পণ্যটির বাজার পরিস্থিতিতে খুব সামান্যই দেখা গেছে। খাতসংশ্লিষ্টরা আশা করেছিলেন, এসব উদ্যোগ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়াবে। হয়েছে ঠিক উল্টো। নিম্নমুখী মূল্যসূচক আরও নিচের দিকে নেমেছে।

এ ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ২১ বছরের সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এমনকি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডবিস্নউটিআই) ব্যারেল ১৫ ডলারের নিচে নেমে গেছে। খবর রয়টার্স ও বস্নুমবার্গ। সর্বশেষ কার্যদিবসে ডবিস্নউটিআইয়ের বাজার পরিস্থিতি বড় ধাক্কা খেয়েছে। এদিন যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি পণ্যটির দাম আগের কার্যদিবসের তুলনায় ২২ দশমিক ৮২ শতাংশ কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডবিস্নউটিআইয়ের দাম দাঁড়ায় ১৪ ডলার ১০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৪ ডলার ১৭ সেন্ট কম। ১৯৯৯ সালের মার্চের পর এটাই জ্বালানি পণ্যটির সর্বনিম্ন দাম।

একই চিত্র দেখা গেছে ব্রেন্ট ক্রুডের দামেও। এদিন জ্বালানি পণ্যটির দাম কমেছে ৩ দশমিক ৩৫ শতাংশ। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ২৭ ডলার ১৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলে ৯৪ সেন্ট কম। দিনের শুরুতে জ্বালানি পণ্যটির ব্যারেল ২৩ ডলার ৭৫ সেন্টে নেমে এসেছিল। বছরের শুরু থেকেই অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। শুরুর দিকে নভেল করোনাভাইরাসের ধাক্কা জ্বালানি পণ্যটির দাম কমিয়ে দেয়। তখন খাতসংশ্লিষ্টরা বলেছিলেন, মহামারির কারণে বিশ্বের বেশির ভাগ দেশে লকডাউন চলমান থাকায় মানুষ ও যানবাহনের চলাচল সীমিত হয়ে পড়েছে। এ কারণে চাহিদা কমে জ্বালানি তেলের দরপতন ঘটেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ওপেক-নন ওপেক দেশগুলোকে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন কমিয়ে আনার প্রস্তাব দেয় সৌদি আরব। তবে মার্চের শুরুতে ওপেক-নন ওপেকের ভিয়েনা বৈঠকে সৌদি আরবের এ প্রস্তাব বাতিল করে দেয় রাশিয়া। শুরু হয় রিয়াদ ও মস্কোর মধ্যে মূল্যযুদ্ধ।

সৌদি-রুশ মূল্যযুদ্ধে নতুন করে ধাক্কা খায় অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। ওই সময় জ্বালানি পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের কাছাকাছি ছিল। পরবর্তী সময়ে দাম কমতে কমতে তা ব্যারেলে ২০ ডলারের কাছাকাছি নেমে আসে। একদিকে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি, অন্যদিকে জ্বালানি তেলের রেকর্ড দরপতন-এ দুইয়ের জের ধরে জ্বালানি পণ্যটির রপ্তানিকারকরা বিপদে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে ওপেক-নন ওপেক দেশগুলোকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। মূলত ডোনাল্ড ট্রাম্পের আগ্রহে ওপেক-নন ওপেক দেশগুলো জ্বালানি তেলের সম্মিলিত উত্তোলন কমিয়ে আনতে ঐতিহাসিক চুক্তি করে। এ চুক্তিতে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড দরপতনের লাগাম টানতে এবং মূল্যযুদ্ধ নিরসনে ওপেক-নন ওপেক দেশগুলো জ্বালানি পণ্যটির সম্মিলিত বৈশ্বিক উত্তোলন দৈনিক গড়ে ৯৭ লাখ ব্যারেল কমিয়ে আনবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সরবরাহ ২০ শতাংশ কমে আসবে।

ওপেকের ইতিহাসে সংশ্লিষ্ট দেশগুলো আগে কখনই অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন এতটা কমায়নি। আগামী ১ মে থেকে নজিরবিহীন এ চুক্তিটি কার্যকর হওয়ার কথা রয়েছে। সৌদি আরব, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় সই হওয়া এ চুক্তি অপরিশোধিত জ্বালানি তেলের দাম কাঙ্ক্ষিত মাত্রায় বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেছিলেন খাত সংশ্লিষ্টরা। তবে এখনো এর দৃশ্যমান কোনো ফলাফল চোখে পড়েনি। বরং জ্বালানি তেলের দাম কমে ২১ বছরের সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এ বিষয়ে সিডনিভিত্তিক পণ্যবাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সিএমসি মার্কেটসের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ মাইকেল ম্যাকার্থি বলেন, ওপেক-নন ওপেকের উদ্যোগ এখনো বাজারে প্রভাব ফেলতে পারেনি।

বরং নভেল করোনাভাইরাসের কারণে চাহিদায় রেকর্ড পতন জ্বালানি তেলের দাম আরও কমিয়ে দিয়েছে। তিনি জানান, ২০০৯ সালের পর থেকে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা ধারাবাহিকভাবে বেড়েছে। তবে ২০১৭ সাল থেকে চাহিদা প্রবৃদ্ধি অনেকটাই কমে এসেছে। চলতি বছর বৈশ্বিক মহামারির কারণে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা ও চাহিদা প্রবৃদ্ধি-দুটোই ঋণাত্মক হতে পারে। মূলত এ চ্যালেঞ্জ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের রেকর্ড দরপতনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 6 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 7 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 1 day আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক