হোম
ক্রিকেট

অনুর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল শেষে বিবাদে জড়ানোয় ৫ জনকে নানা মেয়াদের নিষেধাজ্ঞা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২০ ৩:০৫ অপরাহ্ণ

19 world cup-win-BD-mknewsbd

ফাইল ছবি

যুব বিশ্বকাপের ট্রফি জেতার পর বাংলাদেশ দল যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্স আপ ভারতের পাঁচজন ক্রিকেটারকে চার থেকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার বাংলাদেশ ট্রফি জেতার পরে মাঠের মধ্যেই দুই দলের ক্রিকেটারদের বাকযুদ্ধে লিপ্ত হতে এবং ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই পাঁচজন ক্রিকেটারকে শাস্তি দেবার কথা জানালো আইসিসি। এই পাঁচজনের মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় ক্রিকেটার। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শাস্তিপ্রাপ্তরা হচ্ছেন তওহিদ হৃদয়, শামিম হোসেন এবং রাকিবুল হাসান।

এদের প্রত্যেকেই আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন এবং প্রত্যেককে ৬টি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। অন্যদিকে, ভারতের আকাশ সিং এবং রবি বিষ্ণয়কে পাঁচটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। বাংলাদেশের অভিষেক দাসকে আউট করার পর ‘খারাপ ভাষা ব্যবহার, অশালীন ইঙ্গিত এবং অবজ্ঞাসূচক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রতিপক্ষকে বিবাদে উস্কানি দেবার অভিযোগে বিষ্ণয়কে দুটি বাড়তি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী সাধারণত একটি ডিমেরিট পয়েন্টের বিপরীতে দুইটি সাসপেনশন পয়েন্ট দেয়া হয়। প্রতিটি সাসপেনশন পয়েন্টের জন্য একটি ওয়ানডে অথবা টি-টোয়েন্টি ম্যাচ, অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম্যাচ বা আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞা বোঝায়। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাস্তি হিসেবে এ ক্রিকেটাররা চার থেকে ১০ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ থাকবেন। শাস্তি কার্যকর হবে আসন্ন যেকোনো আন্তর্জাতিক ম্যাচ, তা বয়স ভিত্তিক কিংবা বড়দের ম্যাচ যাই হোক।

ভারতের বিষ্ণয়কে আউট করার পর বাংলাদেশের শরীফুল ইসলামের উল্লাস

ভারতের বিষ্ণয়কে আউট করার পর বাংলাদেশের শরীফুল ইসলামের উল্লাস

কে কী শাস্তি ভোগ করবেন?

বাংলাদেশের তওহিদ হৃদয় পেয়েছেন ১০টি সাসপেনশন পয়েন্ট, এর মানে হচ্ছে তিনি আগামী ১০টি ম্যাচ খেলতে পারবেন না। একেকটি সাসপেনশন পয়েন্টের বিপরীতে একটি ম্যাচে নিষেধাজ্ঞা বোঝায়। সে অনুযায়ী শামিম হাসান খেলতে পারবেন না আগামী আট ম্যাচে। রাকিবুল হাসান পেয়েছেন চারটি সাসপেনশন পয়েন্ট, মানে চারটি ম্যাচে খেলতে পারবেন না। অন্যদিকে, ভারতের আকাশ সিং আট ম্যাচ খেলতে পারবেন না, আর রবি বিষ্ণয় অনুপস্থিত থাকবেন পাঁচ ম্যাচ। তবে বিষ্ণয় দুইটি বাড়তি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন, যেগুলোর জন্য তিনি কতটি সাসপেনশন পয়েন্ট পেলেন সেটি আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

শাস্তিপ্রাপ্তদের অন্যতম রাকিবুল হাসান

শাস্তিপ্রাপ্তদের অন্যতম রাকিবুল হাসান

বিষ্ণয় এবারের যুব বিশ্বকাপ টুর্নামেন্টের সবোর্চ্চ উইকেট শিকারি। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রত্যেক খেলোয়াড়ের রেকর্ডে আগামী দুই বছর পর্যন্ত এই ডিমেরিট পয়েন্ট থাকবে। শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়েরা অনূর্ধ্ব ১৯ কিংবা অন্য যেকোনো আন্তর্জাতিক ম্যাচে যখনই অংশ নেবেন, এই সাসপেনশন পয়েন্ট প্রযোজ্য হবে। রোববার ৪৬ ওভারে ১৭০ রানের লক্ষ্য তাড়া করে যুব বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ ভারতীয়দের সামনে যখন উদযাপনে ব্যস্ত বাংলাদেশ যুব দল, সেসময় টিভি সম্প্রচারের ক্যামেরায় দেখা যায় দুদলের খেলোয়াড়দের জটলা ও ধাক্কাধাক্কি। মাঝখানে আম্পায়ারদের দেখা যায় দুদলের ক্রিকেটারদের শান্ত করতে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 20 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক