হোম
রংপুর

১৮৮ শিক্ষার্থীর মাদ্রাসায় ফাঁকা শ্রেণিকক্ষ,উপস্থিত মাত্র একজন।

ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

শিক্ষক ১৪ জন অথচ কুড়িগ্রামের রাজারহাটের মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম নিয়ে প্রশ্ন সারি সারি বেঞ্চ,কিন্তু শ্রেণিকক্ষে শিক্ষার্থী মাত্র একজন। হাতে বই নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তার একাই বসে আছে শিক্ষকের অপেক্ষায়। অন্যদিকে পাশের কক্ষে কয়েকজন শিক্ষক-কর্মচারী গল্প-আড্ডা ও মোবাইল ফোনে ব্যস্ত, আরেক কক্ষে এক শিক্ষিকা নিজের শিশুকে নিয়ে বসে আছেন।

এমন চিত্র দেখা গেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের হাসারপাড় বড়বাড়ি গ্রামের বড়বাড়ী মহসিনিয়া দাখিল মাদ্রাসায়। গত বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নথিতে শিক্ষার্থী ১৮৮ জন হলেও উপস্থিত ছিল মাত্র একজন। অথচ প্রতিষ্ঠানটিতে শিক্ষক ১৪ জন ও কর্মচারী ৫ জন-মোট ১৯ জন। মাসে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা বাবদ ব্যয় হচ্ছে ৪ লাখ ৪৫ হাজার ৬৫৪ টাকা।

মাদ্রাসার তথ্য অনুযায়ী, পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ১৮৮ জন। তবে প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে কোনো শিক্ষার্থী নেই। সরেজমিনে অষ্টম শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তার ছাড়া অন্য কোনো শ্রেণিকক্ষে শিক্ষার্থী পাওয়া যায়নি।

বৃষ্টি আক্তার বলে, আমরা প্রতিদিন পাঁচ-ছয়জন করে আসি। ক্লাস নিয়মিত হয় না, তাই অনেকেই আসে না।
শিক্ষার্থী উপস্থিতির পাশাপাশি পরীক্ষার ফলাফলও হতাশাজনক। চলতি বছরের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৩১ জন অংশ নিলেও পাস করেছে মাত্র দুইজন।
স্থানীয় বাসিন্দা নুর ইসলাম অভিযোগ করেন, কাগজে শিক্ষার্থী দেখানো হলেও দাখিল পরীক্ষার সময় হাফেজিয়া মাদ্রাসা থেকে শিক্ষার্থী এনে পরীক্ষা দেওয়ানো হয়। তাদের যাতায়াত ভাড়া, খাবার ও পকেট খরচও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
সাবেক শিক্ষার্থী সাগর ইসলামও অভিযোগ করেন, মাদ্রাসা থেকে পাস করার পর তাকে অন্যের হয়ে তিনবার প্রক্সি পরীক্ষা দিতে হয়েছে এবং এজন্য ভাতা দেওয়া হয়েছিল।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সহকারী সুপার আব্দুস সুবহান বলেন, তিস্তা নদী-সংলগ্ন ও হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় শিক্ষার্থী পাওয়া যায় না।
সুপার শাহ আলম বলেন, আশপাশের প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে না। হাফেজিয়া থেকে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থী গণিত ও ইংরেজিতে দুর্বল হওয়ায় ফলাফলও খারাপ হচ্ছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. লাল মিঞা সরকার বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি জানা আছে। আগামীতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, দুই-একদিনের মধ্যে প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হবে। অনিয়ম বা সমস্যা পাওয়া গেলে প্রতিবেদন পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮৬ সালে স্বীকৃতি পাওয়া এমপিওভুক্ত এ মাদ্রাসার নথিতে ১৮৮ শিক্ষার্থী থাকলেও বাস্তবে শ্রেণিকক্ষে একজনের উপস্থিতি শিক্ষা কার্যক্রমের কার্যকারিতা ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৮৮ শিক্ষার্থীর মাদ্রাসায় ফাঁকা শ্রেণিকক্ষ,উপস্থিত মাত্র একজন।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে চতুর্মুখী রেলগেটে যানজট ভোগান্তিতে শহরবাসী।
জনদুর্ভোগ 18 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার।
অপরাধ 18 hours আগে

মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি বদলিতে তাকে বিদায় জানাতে ভিন্ন পন্থায়
ঢাকা 22 hours আগে

কুড়িগ্রামের বসতভিটা ভরাট বন্ধ, অনিশ্চয়তায় তিস্তার ভাঙনে নিঃস্ব ৫ পরিবার।
রংপুর 22 hours আগে

যে কোন মূল্যে আমরা সেতাবগঞ্জ চিনিকল চালু করব-এমপি পিনাক চৌধুরী।
জাতীয় 23 hours আগে

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 2 days আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক